সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
Title :
বৈধ ভিসা থাকলেই প্রবেশের অধিকার নিশ্চিত নয়: দিল্লি হাইকোর্ট রিমান্ড শেষে মেজর (অব.) আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর আবেদন নামের বিভ্রাটে ১০ মাস ধরে কারাগারে নির্দোষ আলমাছ: পরিচয় নিশ্চিতে হাইকোর্টের তদন্তের নির্দেশ যমুনার চরে ৬ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়াম চালান বিবাহ ও তালাক নিবন্ধন হচ্ছে ডিজিটাল, কমবে পারিবারিক মামলা ও জালিয়াতি ঘণ্টাপ্রতি শ্রম নয়, দক্ষতার বাজারমূল্যেই বাড়ে সফলতা প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে টিকে থাকতে কারিগরি দক্ষতার বিকল্প নেই বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই সাংবাদিকতা কি ‘মামার বাড়ির মোয়া’?

হাজী মোঃ ফখরুদ্দীন বাবুর্চি ‘র জীবনে উত্থান -উপাক্ষান 

  • প্রকাশিত: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৬৭২ বার পড়া হয়েছে

হাজী মোঃ ফখরুদ্দীন বাবুর্চি ‘র জীবনে উত্থান -উপাক্ষান 

এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তাঃ২২ মার্চ ২০২৪।

ছবিতে ১৯৭৬ সালে কোন এক অনুষ্ঠানে ফখরুদ্দিন বিরিয়ানি-র প্রতিষ্ঠাতা হাজী মোঃ ফখরুদ্দীন বাবুর্চি, (ডান দিকে)।
১৯৫৬ সালের কথা তিনি তার জন্মস্থান চট্টগ্রাম থেকে জীবিকার তাগিদে ঢাকায় চলে আসেন।
ঢাকার রমনা ১ নং বেইলী রোড,ভিকারুননিসা নুন স্কুলে তখন তিনি নৈশপ্রহরীর চাকরি নেন। সেই সুবাদে ১৯৬৬-৬৭ সালের দিকে স্কুল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে স্কুল কম্পাউন্ডে নিজ উদ্যোগে একটি ক্যান্টিন স্হাপন করেন;এই ক্যান্টিন দিয়েছে হাজী মোঃ ফখরুদ্দীন বাবুর্চি ‘র জীবনে খ্যাতি যশ অর্থ বিত্ত প্রভাব প্রতিপত্তি সবই।
সেই ক্যান্টিন থেকেই আজকের ‘ফখরুদ্দিন বিরিয়ানী ও রেষ্টুরেন্ট’ এর জন্ম।বর্তমানে এই রেস্টুরেন্টের ঢাকায় সাতটি শাখা রয়েছে। এর মধ্যে মতিঝিলের জুট এসোসিয়েশন ভবনে রয়েছে একটি শাখা,২০০৬ সালের সেপ্টেম্বর মাসে সিঙ্গাপুরে এই রেস্টুরেন্টের একটি প্রবাসী শাখা খোলা হয় ।

১৯৯৫ সালে ফখরুদ্দিন বাবুর্চি মারা যাবার পর তাঁর দুই ছেলে এই প্রতিষ্ঠান বেশ সুনামের সাথে চালাচ্ছেন।ঢাকায় ভিকারুননিসা নূন স্কুলের পাশে তাঁদের আদি কেন্দ্রটি ছাড়াও মগবাজার, গুলশান-১, ধানমন্ডি, মতিঝিল, বনানী ও উত্তরায় এর শাখা।
এ ছাড়া সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, দুবাইয় এবং লন্ডনেও ‘ফখরুদ্দিন বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্ট’-এর শাখা বিদ্যমান আছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট