শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
Title :
সি ক্রিস্টিন ফেয়ারের মন্তব্য ও আলী রিয়াজের একাডেমিক সংযোগ: ভূ-রাজনীতি, ন্যায়বিচার ও আন্তর্জাতিক প্রভাব একই মামলায় তথ্য গোপন করে ৩ বার আগাম জামিন: দুই আইনজীবীকে তলব করলেন হাইকোর্ট বিচার বিভাগের রন্ধ্রে রন্ধ্রে অনিয়ম: একটি মহাকাব্যের অবসান নাকি নতুন সংকটের শুরু? অসময়ে উঁকি দিচ্ছে রূপসী কাঞ্চনজঙ্ঘা: পঞ্চগড়ে প্রকৃতিপ্রেমীদের উপচে পড়া ভিড় ঢাকার আদালতকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করতে হাইকোর্টে রিট। জরুরি প্রস্তুতিতে খাবার-পানি মজুদের হিড়িক: আসন্ন কোনো বিপর্যয়, নাকি বৈশ্বিক আত্মরক্ষার আগাম কৌশল শৃঙ্খল ভেঙে সাফল্যের শিখরে ব্যারিস্টার আঞ্জুমান আরা লিমার হার না মানা জীবনযুদ্ধ সাবেক বিমান বাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলা: রিমান্ডে দিশা আইনজীবী হলেই জনস্বার্থের দোহাই দিয়ে প্রশাসনিক সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা যায় না: হাইকোর্ট মিরপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, এলাকা রণক্ষেত্র

অপসাংবাদিকতা রোধে কাজ করছে প্রেস কাউন্সিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ১৫৪৪ বার পড়া হয়েছে
খাগড়াছড়িতে কর্মশালায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেগড়া প্রতিষ্ঠান প্রেস কাউন্সিল সাংবাদিকতার মতো মহান পেশাটির সম্মান রক্ষায় নানা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, সংবাদপত্র ও সাংবাদিকদের মানরক্ষায় দেশে অপসাংবাদিকতা তথা হলুদ সাংবাদিকতা বন্ধে তৃণমূল সাংবাদিকদের ডাটাবেজ তৈরি, প্রশিক্ষণ প্রদান, সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণসহ নানা বিষয়ে কাজ করছে প্রেস কাউন্সিল। হলুদ সাংবাদিকতা রুখতে টেলিভিশন ও পত্রিকা মালিকদের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। অন্যথায় হলুদ সাংবাদিকতা রোধ করা কঠিন হয়ে পড়বে।

খাগড়াছড়িতে মঙ্গলবার (০৩ নভেম্বর) দুপুরে ‘প্রেস কাউন্সিল আইন, আচরণবিধি ও তথ্য অধিকার আইন ২০০৯’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘মুজিববর্ষের অঙ্গীকার, হলুদ সাংবাদিকতা পরিহার’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ প্রেস কাউন্সিল এ অনুষ্ঠানের আয়োজনে করে।

খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত কর্মশালায় প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম-সচিব) মো. শাহ আলম, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদ মোমেন মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান ও সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মশালায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া ও দৈনিক পত্রিকা অরন্য বার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা মফস্বল সাংবাদিকতায় বিশৃঙ্খলা রোধে প্রেস কাউন্সিলকে পরামর্শসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারী ৪০ জন সাংবাদিকের হাতে সনদপত্র তুলে দেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ। পরে খাগড়াছড়ি প্রেস ক্লাবকে উপহার হিসেবে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বিভিন্ন বই উপহার দেয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট