বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
Title :
আদালতে আইনজীবীর পোশাক: ঐতিহ্য, প্রতীক ও পেশাগত মর্যাদার প্রতিফলন বাংলাদেশের প্রথম নারী পাইলট রোকসানা: স্বপ্ন, সংগ্রাম ও এক মর্মান্তিক ইতিহাস প্রফেসর কাবেরী গায়েনকে ঘিরে বিতর্ক,অভিযোগ, প্রতিক্রিয়া ও সমসাময়িক প্রেক্ষাপট ৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়সওয়াল বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল

আজ দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের প্রাথমিক তালিকা প্রকাশ।

  • প্রকাশিত: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৪৫৮ বার পড়া হয়েছে

আজ দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের প্রাথমিক তালিকা প্রকাশ।
নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ , ১৫ আগস্ট, ২০২৩

আজ দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের প্রাথমিক তালিকা প্রকাশ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে বুধবার (১৬ আগস্ট)। এই তালিকার ওপর ৩১ আগস্ট পর্যন্ত দাবি-আপত্তি জানানো যাবে। সম্প্রতি মাঠপর্যায়ে পাঠানো ইসির এক নির্দেশনা থেকে এ তথ্য জানা গেছে।
নির্দেশনায় বলা হয়, আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে দাবি-আপত্তি নিষ্পত্তি করা হবে। খসড়া ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৭ সেপ্টেম্বরের মধ্যে। এ ছাড়া মাঠপর্যায় থেকে ২৪ সেপ্টেম্বরের মধ্যে খসড়া ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে পাঠাতে হবে।

এ-সংক্রান্ত নির্দেশনা দিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে। আর অনুলিপি দেওয়া হয়েছে সব জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও)।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে জানান, নীতিমালা অনুযায়ী বুধবার জেলা, উপজেলা পর্যায়ে ভোটকেন্দ্রের প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ করা হবে। এতে দাবি-আপত্তি থাকলে তা শুনানি করে খসড়া তালিকা চূড়ান্ত করা হবে। এরপর সেই চূড়ান্ত খসড়া তালিকা মাঠপর্যায় থেকে নির্বাচন কমিশনে পাঠাবে। নির্বাচন কমিশন তা দেখে অনুমোদন দিলেই সেটি ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা হবে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট