মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
Title :
ঢাকার প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার ও ট্রাফিক বিভাগ। সাতাত্তর বছরে আওয়ামী লীগ: নিষেধাজ্ঞা, সংকট ও পুনর্গঠনের চ্যালেঞ্জ চট্টগ্রাম এডিটরস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ওসমান গনি মনসুর সংবর্ধিত হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে হতে হবে :এম এ মালেক  ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েন ধামরাইয়ে পরিত্যক্ত ৩০০ কোটি টাকার ক্যানসার হাসপাতাল প্রকল্প: স্বপ্ন ভেঙে এখন ভুতুড়ে স্থাপনা বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির আপিল বিভাগের গুরুত্বপূর্ণ সিভিল মামলায় রাষ্ট্রপক্ষে সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট  করায় কারাগারে সম্পাদক ২৩ জুনকে ঘিরে নাশকতার আশঙ্কা: ধর্মীয় ইস্যু ব্যবহার করে অস্থিতিশীলতা তৈরির চক্রান্ত—গোয়েন্দা সূত্র রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী তথ্যমন্ত্রী স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে

আজ ১১ই জুন, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস।

  • প্রকাশিত: সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৩২৬ বার পড়া হয়েছে

 

আজ ১১ই জুন,বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস।

এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তাঃ১১ জুন ২০২৪

আজ ১১ই জুন,বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস।

২০০৭ সালের ওয়ান ইলেভেনের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার জননেত্রী শেখ হাসিনাকে এই দিনে কারাগার থেকে মুক্তি দেয়।

সে সময় সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন মুক্তি লাভ করেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা।
১/১১-এর ঘটনার মধ্য দিয়ে গঠিত অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মামলা দিয়ে ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেফতার করা হয়েছিল তাকে।

পরবর্তীকালে অন্দোলনের চাপের মুখে সেসব হয়রানিমূলক ও মিথ্যা মামলা থেকে শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় তত্ত্বাবধায়ক সরকার।
ঐ তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাসহ রাজনৈতিক নেতাদের গ্রেফতারের মধ্য দিয়ে এদশে গণতন্ত্রকে অবরুদ্ধ করার চেষ্টা করে।
কারাগারে বন্দি থাকার একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন শেখ হাসিনা। তখন চিকিৎসার জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে তার মুক্তির জোরালো দাবি ওঠে।

আওয়ামী লীগসহ দলটির সব সহযোগী সংগঠন ও গণতন্ত্রকামী দেশবাসীর ক্রমাগত অপ্রতিরোধ্য আন্দোলন, আপোষহীন মনোভাব এবং শেখ হাসিনার মুক্তির অনঢ় দাবি জোরালো হয়ে ওঠে। ওই সময় শেখ হাসিনার মুক্তির দাবিতে ঢাকা মহানগর আওয়ামী লীগ ২৫ লাখ গণস্বাক্ষর সংগ্রহ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে জমা দেয়। এসব দাবির প্রেক্ষিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার জননেত্রী শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়।

সেই অগণতান্ত্রিক সরকারের ক্ষমতা দখলের শুরুতেই এর বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ জানিয়ে আসছিলেন গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা।
এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বাবার মতো আপসহীন মনোভাব নিয়েই অগ্রসর হতে থাকেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার অনঢ় দাবির মুখে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচন দিতে বাধ্য হয় সরকার ৷

ওই নির্বাচনে বিপুল বিজয় নিয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ ৷ জননেত্রী শেখ হাসিনা দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন বাংলাদেশের ৷ এর পর টানা চতুর্থ বার আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে এবং শেখ হাসিনা টানা চতুর্থবার  বারসহ মোট পঞ্চম বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন ৷
 বাংলাদেশ আজ সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। এগিয়ে যাচ্ছে উন্নয়নের আলোক পথে সকল বাঁধা পেরিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews