শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
Title :
চূড়ান্তভাবে প্রকাশিত খতিয়ানের ভুল সংশোধন সংক্রান্ত সরকারি নির্দেশনা ও কার্য পদ্ধতি  ইনানীতে কাঠের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: শিশুসহ ৬ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, দগ্ধ ৫ আদালতের দায়িত্ব পালনকালে আইনজীবীর সঙ্গে দুর্ব্যবহার আদালত অবমাননার শামিল: এলাহাবাদ হাইকোর্ট সৌদিতে কথিত অপরাধে ত্বরিত ফাঁসি, নারী শ্রমিকদের ধর্ষণ ও হত্যার বেলায় বিচারহীনতার সংস্কৃতি স্পষ্ট কারণ ছাড়া পক্ষ সংযোজনের আদেশ আইনসম্মত নয়: হাইকোর্ট ধর্ম অবমাননার অপবাদ ও ফেসবুক উসকানি: হাসপাতাল থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা কামিল পাস শামীমকে পেশার প্রতি ভালোবাসাই আইনজীবীর সবচেয়ে বড় শক্তি বয়স বাড়ে, শরীরের গতি কমে—কিন্তু শেখার আগ্রহ ও ন্যায়বোধ যেন থেমে না যায়।  কক্সবাজারে সন্তান হারানো নিউজিল্যান্ডের পরিবার ৫০ দিন পর ছাড়লো বাংলাদেশ: নৌযানডুবি ও ডাকাত হামলার দুঃসহ স্মৃতি নিয়ে বিদায় শেকৃবির গবেষণা মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা প্রতিবাদে ফের আন্দোলনে শিক্ষক-শিক্ষার্থী, প্রেস ক্লাবে মানববন্ধন।  দুজন স্থানীয় সাক্ষীর উপস্থিতি ছাড়া তল্লাশি ও জব্দ বেআইনি: হাইকোর্ট

আরও ৫২২ মনোনয়ন ফরম বিক্রি, আ.লীগের আয় আড়াই কোটি।

  • প্রকাশিত: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৩৫ বার পড়া হয়েছে

আরও ৫২২ মনোনয়ন ফরম বিক্রি, আ.লীগের আয় আড়াই কোটি।
নিউজ ডেস্ক আদালত বার্তা : ০৭ ফেব্রুয়ারি ২০২৪
আরও ৫২২ মনোনয়ন ফরম বিক্রি, আ.লীগের আয় আড়াই কোটি
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে আওয়ামী লীগ ফরম বিক্রি করেছে মোট ৫২২টি। এতে দলটির আয় হয়েছে দুই কোটি ৬১ লাখ টাকা।

বুধবার (৭ ফেব্রুয়ারি) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দিনে মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এ তথ্য জানান দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

আওয়ামী লীগের দফতর সম্পাদক জানান, এদিন ঢাকা বিভাগে ১৬৭টি, খুলনায় ৬৮টি, রাজশাহীতে ৪৪টি, চট্টগ্রামে ৭৮টি, ময়মনসিংহে ৪৭টি, সিলেটে ২২টি, বরিশালে ৩৬টি ও রংপুরে ৬০টি ফরম বিক্রি হয়েছে।

এর আগে, গতকাল ৮১০ টি ফরম বিক্রি হয়। দুই দিনে মোট মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ১৩৩২ টি।

ব্যারিস্টার বিপ্লব জানান, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৮ ফেব্রুয়ারি। আগামী বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সংসদীয় বোর্ডের সভা আহ্বান করেছেন। সে সভায় বাংলাদেশ আওয়ামী লীগ দ্বাদশ সংসদীয় আসনে যাদের মনোনয়ন প্রদান করবে সে সিদ্ধান্ত গ্রহণ করবে।

এ সময় উপস্থিত ছিলেন দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দফতর সম্পাদক সায়েম খান, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, কার্যনির্বাহী সদস্য নির্মল চ্যাটার্জি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. রিয়াজুদ্দিন রিয়াজসহ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট