1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
আসছে টানা ৩ দিনের ছুটি - আদালত বার্তা
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয় : হাইকোর্ট আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেল সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম মেট্রোরেল স্টেশনে নিষিদ্ধ সামগ্রী: নিরাপদ যাত্রায় সচেতনতা জরুরি। আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে। অভিভাবকের অসচেতনতা ও অতিরিক্ত ডিজিটাল স্ক্রিন ব্যবহারে হারাচ্ছে শিশুর চোখের আলো রাজনীতি কি ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে? ঢাকার জনঘনত্ব কমাতে এখনই দরকার সমন্বিত বিকেন্দ্রীকরণ কৌশল। একবার এফআইআর হয়ে গেলে সেটি আর প্রত্যাহার করা যায় না: হাইকোর্ট ক্ষতিপূরণ নয়, অধিকার প্রতিষ্ঠাই মুখ্য: সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর প্রাসঙ্গিকতা মিথ্যা মামলা গুলিবিদ্ধ হওয়ার ভুয়া দাবি, জীবিত মানুষকেও দেখানো হয় মৃত জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনার অন্তত ১৪টি ভুয়া মামলার সন্ধান পেয়েছে পিবিআই

আসছে টানা ৩ দিনের ছুটি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

আসছে টানা ৩ দিনের ছুটি

নিউজ ডেস্ক আদালত বার্তা : ২৩ অক্টোবর ২০২৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চলতি অক্টোবরের শুরুতে টানা ৪ দিনের ছুটি কাটিয়েছে সরকারি চাকরিজীবীরা। এরমধ্যে ১ অক্টোবর ছিল নির্বাহী আদেশে ছুটি, ২ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে একদিন ছুটি এবং এরপর ছিল শুক্রবার শনিবার সাপ্তাহিক বন্ধ।

চলতি বছর শেষ হতে আরও ২ মাসের বেশি সময় বাকি। এরমধ্যে একটি ছুটি পড়েছে বৃহস্পতিবার। এরপর যেহেতু শুক্র-শনিবার। ফলে টানা ৩ দিন ছুটির স্বাদ পাবেন চাকরিজীবীরা।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছর আরও দুটি ছুটি পাবেন চাকরিজীবীরা। সবগুলোই সাধারণ ছুটি। তবে, চলতি মাসের বাকি সময়ে এবং নভেম্বরে কোনো ছুটি নেই। বছরের শেষে রয়েছে দুটি ছুটি, যার মধ্যে একটির সঙ্গে শুক্র ও শনিবার মিলিছে।

চলতি বছর দুটি ছুটির মধ্যে বিজয় দিবস মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এবং যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)। এরমধ্যে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় এরসঙ্গে যুক্ত হয়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। অর্থাৎ টানা ৩ দিন ছুটি কাটাতে পারবেন চাকরিজীবীরা

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট