বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
Title :
বাংলাদেশের প্রথম নারী পাইলট রোকসানা: স্বপ্ন, সংগ্রাম ও এক মর্মান্তিক ইতিহাস প্রফেসর কাবেরী গায়েনকে ঘিরে বিতর্ক,অভিযোগ, প্রতিক্রিয়া ও সমসাময়িক প্রেক্ষাপট ৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়সওয়াল বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার?

এক দিনের ছুটি নিলেই টানা ৪ দিন ছুটি।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪৭ বার পড়া হয়েছে

এক দিনের ছুটি নিলেই টানা ৪ দিন ছুটি

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ৫ সেপ্টেম্বর ২০২৪

এক দিনের ছুটি নিলেই টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরি কর্মচারীরা। আগামী ১৬ সেপ্টেম্বর (সোমবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী হওয়ায় এই সুযোগ সৃষ্টি হয়েছে।

গতকাল  বুধবার সন্ধ্যায় দেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসাবে আগামী ১৬ সেপ্টেম্বর (সোমবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে দেশে।

বর্ষ পঞ্জিকা অনুসারে, ঈদে মিলাদুন্নবীতে বাংলাদেশে সরকারি ছুটি থাকে। তাই সোমবার (১৬ সেপ্টেম্বর) সরকারি অফিস-আদালত বন্ধ থাকবে।

এর আগে শুক্র ও শনিবার (১৩ ও ১৪ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটি। পরদিন রবিবার অফিস খোলা।

১৬ সেপ্টেম্বর (সোমবার) ঈদে মিলাদুন্নবীর ছুটি। তাই রবিবার (১৫ সেপ্টেম্বর) ছুটি নিলেই টানা চার দিনের ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মচারীরা।
আজ সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় রবিউল আউয়ালের চাঁদ দেখার ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট