বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
Title :
হঠাৎ আলোচনায় সমকামিতা: বাংলাদেশের প্রচলিত আইন, বিচারিক বাস্তবতা ও সামাজিক প্রেক্ষাপট বিচারকক্ষে মিডিয়ার প্রবেশে বাধা দেওয়া সংবিধান লঙ্ঘন: এলআরএফের অবস্থান কর্মসূচিতে সাংবাদিক নেতারা বাংলাদেশের রাজস্ব আয়-ব্যয়ে আরও স্বচ্ছতা চায় যুক্তরাষ্ট্র নন প্র্যাকটিসিং ও দ্বৈত পেশায় যুক্ত আইনজীবীদের সনদ বাতিলের দাবিতে বার কাউন্সিলে আইনি নোটিশ আখেরি চাহার সোম্বা: ইসলামী শরিয়তে এর অবস্থান ও ঐতিহাসিক প্রেক্ষাপট সরকারি খরচে বিনামূল্যে আইনগত সহায়তা দরিদ্র ও অসহায় বিচারপ্রার্থীর ন্যায়বিচার নিশ্চিত করতে জেলা লিগ্যাল এইড অফিস মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে গুরুত্বপূর্ণ দুই পদ, বদল আসতে পারে মন্ত্রিসভাতেও সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসে মধ্যস্থতা (ADR) কার্যক্রম শুরু: বিচারপ্রার্থীদের জন্য এক নতুন দিগন্ত চার কোটি টাকা আত্মসাতের মামলা: অ্যাম্বুলেন্সে আদালতে ফারমার্স ব্যাংকের সাবেক কর্মকর্তা হাইকোর্টের ৫৫টি বেঞ্চ পুনর্গঠন করলেন প্রধান বিচারপতি।

এ বছর আর হচ্ছে না ঢাকা প্রিমিয়ার লিগ

  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ১২৪৪ বার পড়া হয়েছে

করোনা ভাইরাসের কারণে গত মার্চ মাসে সব ধরনের ক্রিকেট বন্ধ হয়ে যায়। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এক রাউন্ড হওয়ার পর বন্ধ হয়ে গিয়েছিল।

করোনা বিরতির পর বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে আবার ক্রিকেট মাঠে ফিরেছে। তবে স্থগিত হওয়া ডিপিএলের ম্যাচ এই বছরে হওয়ার কোনো সম্ভবনা নেই।

সোমবার (১৯ অক্টোবর) মিরপুরে সাংবাদিকদের একথা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্টের প্রধান খালেদ মাহমুদ সুজন। তিনি জানিয়েছেন নভেম্বরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হলে ডিপিএল আর আয়োজন করা সম্ভব হবে না। সেক্ষেত্রে আগামী বছর জানুয়ারিতে ডিপিএল শুরু হতে পারে বলে জানান তিনি।

সুজন বলেন, ‘এ বছর তো আসলে (ডিপিএল আয়োজন) সম্ভব না। আমরা শুরু করলে জানুয়ারিতে করতে পারি। কারণ টি-টোয়েন্টি লিগটা নিয়ে আমরা অলরেডি কমিটেড। এটা নভেম্বরে শুরু করলে ডিসেম্বরের মাঝামাঝি শেষ হবে। সে পর্যন্ততো আগে যাই, আমরা তারপরে ক্লাবগুলোকে ট্রেনিং করার সুযোগের ব্যবস্থা করে দিতে হবে। তাদের খেলোয়াড়দের একত্রিত করতে হবে। সে হিসেবে জানুয়ারির প্রথম সপ্তাহ বা ১০ তারিখের আগে মনে হয়না সম্ভব হবে। ‘

আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ দলের বাংলাদেশ সফরের কথা রয়েছে। তারা আসলে জাতীয় দলের ক্রিকেটারদের ডিপিএলে খেলা হবে বলে জানিয়েছেন সুজন। তবে যদি ক্লাবগুলো জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়া খেলতে না চায় তবে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার পরই ডিপিএল শুরু হতে পারে বলে জানান সুজন।

তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজ আসলে প্রিমিয়ার লিগের ক্রিকেটাররা লিগ খেলবে, এটা আগেও হয়েছে। আমরাতো সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবো না। আন্তর্জাতিক ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেটের মতো হবে, ঘরোয়া ঘরোয়ার মতো হবে। সে ক্ষেত্রে যারা আন্তর্জাতিক খেলবে তারা হয়তো ঘরোয়া খেলতে পারবে না। এটা খুব সহজ ও স্বাভাবিক। কারণ দুটোতো কখনোই এক সাথে করা যাবে না। যদি ক্লাবগুলো চিন্তা করে আমরা আমাদের প্লেয়ার ছাড়া খেলবো না সে ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার পর হয়তো আমাদের চিন্তা করতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট