শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Title :
আইন পেশায় সফলতার মূলমন্ত্র মেধা, সততা ও পরিশ্রম: নবীন আইনজীবীদের উদ্দেশ্যে আইনমন্ত্রী হিমালয়ের বিপর্যয়: নেপালের আকস্মিক বন্যা দক্ষিণ এশিয়ার জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে ‘ক্যাসকেডিং হ্যাজার্ড’, চরম ঝুঁকিতে বাংলাদেশসহ ভাটির দেশগুলো বিচারক-গাড়িচালকের অনাকাঙ্ক্ষিত ঘটনায় তদন্তের নির্দেশ কাপ্তাই হ্রদে জেলেদের প্রাণরক্ষায় ৬৬ বজ্র নিরোধক নিরাপত্তার নতুন উদ্যোগ, তবে প্রয়োজন আগাম সতর্কবার্তাও বাংলাদেশে ঢুকবে নেপালের পাহাড়ি ঢল, দেওয়া হলো পানির গতিপথ নেপালে হঠাৎ প্রলয়ংকরী বন্যা: বৃষ্টি ছাড়াই ধ্বংসযজ্ঞের নেপথ্যে কী? জীবনের অমোঘ চক্র: দোলনা থেকে শূন্যতায় ফেরার এক নিখুঁত প্রতিচ্ছবি এআই দিয়ে ভুলেও যে ১১টি কাজ করবেন না প্রযুক্তির সুবিধার পাশাপাশি রয়েছে গুরুতর ঝুঁকি, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রয়োজন মানবিক বিবেচনা ও বিশেষজ্ঞের পরামর্শ প্রশ্ন করা সাংবাদিকের পেশাগত অধিকার: রাজনৈতিক মতাদর্শ ফৌজদারি অপরাধ নয় বাংলাদেশ কি সত্যিই গণতান্ত্রিক, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক রাষ্ট্র হতে পেরেছে?  রাজনৈতিক বিভাজন, প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও প্রতিহিংসার রাজনীতির অন্তরালে সংকট—উত্তরণের পথ কোনটি?

ঢাকার দুই সিটিতে ১৭ অস্থায়ী পশুর হাট।

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ৭৩৭ বার পড়া হয়েছে

ঢাকার দুই সিটিতে ১৭ অস্থায়ী পশুর হাট।
নিউজ ডেস্ক আদালত বার্তা :১৬’ জুন ২০২৩।
ঈদুল আজহাকে সামনে রেখে এবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ১৭টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসবে এবার। এরই মধ্যে ১৫টি হাটের ইজারা চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে ডিএনসিসির হাট আটটি ও ডিএসসিসির সাতটি
ডিএনসিসির সম্পত্তি বিভাগ সূত্র জানায়, ডিএনসিসির ভাটারা (সাইদনগর) পশুর হাটের দর পাওয়া গেছে তিন কোটি ৭০ লাখ টাকা, উত্তরা দিয়াবাড়ী ১৬ ও ১৮ নম্বর সেক্টর সংলগ্ন বউ বাজার এলাকার খালি জায়গায় হাটের দর ছয় কোটি টাকা, আফতাব নগরের ব্লক-বি থেকে এইচ ব্লক পর্যন্ত খালি জায়গায় হাটের ইজারা দর এক কোটি ৬১ লাখ টাকা, মিরপুর সেকশন-৬ এর ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা এক কোটি ৩৬ লাখ ১৬ হাজার ৭৮৬ টাকা, মোহাম্মদপুর বছিলায় ৪০ ফুট রাস্তা সংলগ্ন খালি জায়গায় হাটের ইজারা মূল্য পাওয়া গেছে দুই কোটি ২০ লাখ টাকা। এ ছাড়া ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ ৬০ লাখ ৭০ হাজার টাকা, কাওলা শিয়ালডাঙ্গা এক কোটি ৩৭ লাখ ৫০০ টাকা, ৪৪ নম্বর ওয়ার্ডের কাঁচকুড়া বেপারীপাড়ার রহমান নগর আবাসিক প্রকল্পের খালি জায়গার ইজারা দর ১৬ লাখ ৫০ হাজার টাকা পাওয়া গেছে।
এ বিষয়ে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন বলেন, এবার প্রতিটি হাটের ইজারা ব্যাপক প্রতিযোগিতাপূর্ণ হয়েছে। এর আগে কখনোই হাট ইজারা দিয়ে এত পরিমাণ রাজস্ব পায়নি ডিএনসিসি।
এদিকে ডিএসসিসির আওতাধীন ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন উন্মুক্ত এলাকা হাট ইজারায় চার কোটি ৫১ লাখ ৫১ হাজার ৫৫১ টাকা, পোস্তগোলা শশ্মানঘাট সংলগ্ন আশপাশের খালি জায়গা ২ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা, মেরাদিয়া বাজার সংলগ্ন খালি জায়গা তিন কোটি ১ লাখ টাকা, যাত্রাবাড়ীর দনিয়া কলেজ সংলগ্ন খালি জায়গা ৪ কোটি ৭১ লাখ ৭৮০ টাকা, ধোলাইখাল ট্রাকস্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা চার কোটি ৫৩ লাখ ৫৯ হাজার টাকা, লালবাগের রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন খালি জায়গা ৫৬ লাখ ১৫ হাজার টাকা, আমুলিয়া মডেল টাউন সংলগ্ন খালি জায়গায় হাট ইজারায় ৫০ লাখ টাকা পাওয়া গেছে।
তবে লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন খালি জায়গা এবং উত্তর শাহজাহানপুরে খিলগাঁও রেলগেট বাজার এলাকার খালি জায়গার ইজারা এখনও চূড়ান্ত হয়নি। এই দুটি হাটের ইজারা শিগগিরই চূড়ান্ত হবে বলে জানিয়েছেন ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে সারাদেশে আগামী ২৯ জুন ঈদুল আজহা পালন করা হবে। নিয়ম অনুযায়ী, ঈদের তিনদিন আগে কোরবানির পশুর হাট বসার কথা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট