শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
Title :
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট আত্মবিশ্বাস ও আত্মপ্রত্যয়: ব্যক্তি ও সমাজ জীবনের সাফল্য এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার মূল শক্তি বাংলাদেশে সেল গঠনের চেষ্টা করছে আল-কায়েদা ভারত উপমহাদেশ শাখা: জাতিসংঘের মনিটরিং টিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বাচ্চু রাজাকারের বিচার: পারভেজ হাসেমের মতামত। জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। জামিনপ্রক্রিয়া স্বচ্ছ করতে আরও ১২ জেলায় ‘ই-বেইল বন্ড’ চালু হঠাৎ আলোচনায় সমকামিতা: বাংলাদেশের প্রচলিত আইন, বিচারিক বাস্তবতা ও সামাজিক প্রেক্ষাপট বিচারকক্ষে মিডিয়ার প্রবেশে বাধা দেওয়া সংবিধান লঙ্ঘন: এলআরএফের অবস্থান কর্মসূচিতে সাংবাদিক নেতারা বাংলাদেশের রাজস্ব আয়-ব্যয়ে আরও স্বচ্ছতা চায় যুক্তরাষ্ট্র নন প্র্যাকটিসিং ও দ্বৈত পেশায় যুক্ত আইনজীবীদের সনদ বাতিলের দাবিতে বার কাউন্সিলে আইনি নোটিশ

দায়মুক্তি অব্যাহত থাকলে রোহিঙ্গা সংকট সমাধানের সম্ভাবনা কম : পররাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ১০০২ বার পড়া হয়েছে
রোহিঙ্গাদের ফাইল ছবি

মিয়ানমারের অস্বীকৃতি, বিচারহীনতা এবং ভূ-রাজনৈতিক তুষ্টি অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান হবে না বলে আজ মঙ্গলবার জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিয়ানমার গণহত্যা, নারী নির্যাতন, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ করার পরও কোনো ধরনের দায়বদ্ধতা প্রদর্শন করেনি। একই সঙ্গে ভূ-রাজনৈতিক কারণে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা দেওয়ার মাধ্যমে মিয়ানমারকে তোয়াজ করা হচ্ছে।’

যুক্তরাজ্যে বাংলাদেশ ও কানাডানিয়ান দূতাবাস এবং কমনওয়েলথ আয়োজিত রোহিঙ্গাবিষয়ক এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

ড. মোমেন বলেন, ‘দুর্ভাগ্যক্রমে, ইউএনজিএ, ইউএনএইচআরসি, ইউএনএসজির বিশেষ দূত, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, আইসিজে এবং আইসিসি, ওআইসি বা কমনওয়েলথে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা নির্যাতন নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হলেও দেশটি তা অস্বীকার করে যাচ্ছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অপরাধ করে পার পেয়ে যাওয়া এবং কোনো কিছুকে তোয়াক্কা না করার বিপজ্জনক সংস্কৃতি তৈরি হচ্ছে।’

অনুষ্ঠানে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী লর্ড আহমদ অব উইম্বলডন, যুক্তরাজ্যের এফসিডিও মন্ত্রী হুসেইন থমাসি, গাম্বিয়ার বিচারমন্ত্রীর বিশেষ উপদেষ্টা, কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড, রুশনারা আলী এমপি, যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিম এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন প্রমুখ এতে অংশ নেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট