বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
Title :
আদালতে আইনজীবীর পোশাক: ঐতিহ্য, প্রতীক ও পেশাগত মর্যাদার প্রতিফলন বাংলাদেশের প্রথম নারী পাইলট রোকসানা: স্বপ্ন, সংগ্রাম ও এক মর্মান্তিক ইতিহাস প্রফেসর কাবেরী গায়েনকে ঘিরে বিতর্ক,অভিযোগ, প্রতিক্রিয়া ও সমসাময়িক প্রেক্ষাপট ৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়সওয়াল বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল

দুই দিনের সফরে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৩৯৩ বার পড়া হয়েছে

দুই দিনের সফরে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক আদালত বার্তা : ২৭ জুন, ২০২৩

দুই দিনের সফরে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী শনিবার (১ জুন) তাঁর নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া যাবেন। ওই দিন তিনি কোটালীপাড়া উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং দলীয় কার্যালয়ের সামনে বৃক্ষরোপণ করবেন।
এ উপলক্ষে আজ মঙ্গলবার (২৭ জুন) কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, মুজিবুর রহমান হাওলাদার, গোলাম কিবরিয়া দাড়িয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, কামরুল ইসলাম বাদল, রুহুল আমির খানসহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী শনিবার(১ জুলাই) কোটালীপাড়ায় আসবেন।এখানে তিঁনি স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও দলীয় কার্যালয়ের সামনে বৃক্ষরোপন করবেন। এরপর তিঁনি নেতৃবৃন্দের সাথে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাদল বলেন, ঈদের পরের দিন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কোটালীপাড়ায় আসবেন এটা আমাদের জন্য একটি আনন্দের সংবাদ। তাঁর এই আগমন আমাদের ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দেবে।
উলেখ্যঃ চলতি বছরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এটি কোটালীপাড়ায় দ্বিতীয় সফর। এর আগে তিঁনি গত ২৫ ফেব্রুয়ারি কোটালীপাড়ায় এসে ছিলেন। তখন তিনি উপজেলার ভাঙ্গারহাট তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে ভাষন দিয়ে ছিলেন।
আগামী ৩০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়া আসার কথা রয়েছে এবং পরের দিন কোটালীপাড়া যাবার কথা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট