শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
Title :
অর্থনীতির নেপথ্য কারিগর: শ্রমের মর্যাদা, ন্যায্য অধিকার এবং টেকসই জাতীয় উন্নয়নের দাবি। ‘দেশে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর’ : আইনমন্ত্রী আসাদুজ্জামান বাংলাদেশে অনুশীলনরত আইনজীবীদের ৫ স্তরের পদমর্যাদাক্রম: আইনি কাঠামো, যোগ্যতা ও শুনানির অধিকার কারাগারগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা জোরদারে সাত দফা নির্দেশনা: কারা অধিদপ্তরের কঠোর পদক্ষেপ আজ বিশ্ব ‘আইনজীবীকে ভালোবাসার দিন’: অধিকার ও ন্যায়বিচার সুরক্ষার স্বীকৃতি ছেলেকে চিকিৎসক বানাতে এসে লাশ নিয়ে ফিরছেন মা: কুমিল্লায় কাশ্মীরি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু শর্টকাট পথে অর্থ উপার্জনের মানসিকতা নিয়ে দক্ষ আইনজীবী হওয়া অসম্ভব: আইনমন্ত্রী আদালত চত্বরে বিশৃঙ্খলা ও নিরাপত্তা সংকট: আইনি সীমানা, আদালত অবমাননা ও প্রশাসনিক জবাবদিহিতা ভারতীয় ভিসা প্রক্রিয়ায় নতুন কড়াকড়ি: বাধ্যতামূলক হলো ‘ভিসা অঙ্গীকারনামা’ সি ক্রিস্টিন ফেয়ারের মন্তব্য ও আলী রিয়াজের একাডেমিক সংযোগ: ভূ-রাজনীতি, ন্যায়বিচার ও আন্তর্জাতিক প্রভাব

ধর্ষণ বন্ধে নিজ বাড়ি থেকেই সন্তানদের শেখাতে হবে : সোহেল তাজ

  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ১০৬৯ বার পড়া হয়েছে

ধর্ষণ জঘন্য, নিকৃষ্ট ও ঘৃণিত কাজ। এসব বন্ধ করতে হলে নিজ বাড়ি থেকেই সন্তানদের শেখাতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

তিনি বলেন, তরুণদের বিকল্প কিছু দিতে হবে। দেশকে ফিট রাখতে হলে তরুণদের ফিট হতে হবে।

শুক্রবার (৯ অক্টোবর) ধানমন্ডিতে সোহেল তাজ নিজের ‘ইন্সপায়ার ফিটনেস বাই সোহেল তাজ’ নামের শরীরচর্চা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সোহেল তাজ বলেন, তরুণরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে। সমাজে ধর্ষণ, ইভ টিজিং, নারী নির্যাতনসহ নানান সমস্যা দেখা যাচ্ছে। এগুলো ঠিক করতে হবে। শারীরিক সুস্থতার সঙ্গে মানসিক সুস্থতার একটা সংযোগ আছে।

তিনি আরও বলেন, শুধু মাদকাসক্তি নিয়ে কথা বললে হবে না। তরুণদের সামনে বিকল্প কিছু দিতে হবে। প্রতিটা জেলা-উপজেলায় শরীরচর্চা কেন্দ্র, খেলা, নাচ-গানসহ বিকল্প কিছুর ব্যবস্থা করতে হবে।

ধর্ষণ প্রসঙ্গে সোহেল তাজ বলেন, এটা জঘন্য, নিকৃষ্ট ও ঘৃণিত কাজ। এসব বন্ধ করতে হলে নিজ বাড়ি থেকেই সন্তানদের শেখাতে হবে। যে যেখানে আছে সেখান থেকে সমাজের জন্য অবদান রাখা সম্ভব। এ জন্য শারীরিক এবং মানসিক সুস্থতা দরকার। সু-মানুষ গড়ে তুলতে হবে। দেশের মানুষের মধ্যে কায়িক পরিশ্রম কমে গেছে। শরীরচর্চা কেন্দ্র তাদের জন্যই যারা কায়িক পরিশ্রম করছেন না। শহরের বাসিন্দাদের জন্য এটা অনিবার্য।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘নিজেদের সুস্থ রাখাতে তরুণ প্রজন্মকে কাজ করতে হবে। যে সময় আমরা পার করছি, সে সময়ে নিজেকে সুস্থ রাখার জন্য শরীরচর্চা করতে হবে।

তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেলে আফসোস করা ছাড়া উপায় থাকবে না।

সরকারের উদ্যোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের ১৯ জেলায় শরীরচর্চা কেন্দ্র চলতি অর্থবছরে নির্মাণ করা হবে। এ ছাড়া উপজেলা পর্যায়ে খেলার মাঠ নির্মিত হচ্ছে।

এ সময় চিত্রনায়ক আরেফিন শুভ বলেন, ‘ফিটনেস মানেই বডিবিল্ডিং না। নিজেকে সুস্থ রাখতে হবে। সুস্থতা অনেক বড় একটি বিষয়।’

মিস বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী নিজের উদাহরণ দিয়ে বলেন, শরীরচর্চা কেন্দ্রে মানুষ শুধু শুকাতে বা বডিবিল্ডিংয়ের জন্য যায় না। শরীরচর্চা হচ্ছে সুস্থ থাকা, যার সঙ্গে মানসিক সুস্থতাও জড়িত।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নৃত্যশিল্পী রিদি শেখ, মি. বাংলাদেশ শাকিব নাজমুস, লিন নেশনের প্রতিষ্ঠাতা নাদভি আহমেদ, রুসলান স্টুডিওয়ের কর্ণধার রুসলান হোসেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট