1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
নির্বাচন কমিশন এলাকায় নিরাপত্তা জোরদার - আদালত বার্তা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর যানজট নিরসনে বড় উদ্যোগ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরানোর নির্দেশ বিচার বিভাগের পৃথক সচিবালয় ইস্যুতে আপিল শুনানি ১ সেপ্টেম্বর ৭ দিনেই বিচারকার্য সম্পন্নবাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার রায় বুধবার আইনজীবীদের প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি কি ন্যায়বিচারের পথে নতুন বাধা? বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১ বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্তের প্রত্যাশা শূন্যরেখায় মানুষ: পরিচয়হীনতার নির্মম বাস্তবতা ছিনতাইয়ের আতঙ্কে রাজধানী: বাড়ছে অপরাধ, ঝুঁকিতে নগরজীবন সিভিল জজ নিয়োগে ৫ বছরের ওকালতির অভিজ্ঞতা বাধ্যতামূলক করার দাবি জুডিসিয়াল সার্ভিস কমিশনে রাজশাহী বারের আবেদন কাজী নিয়োগে ৩ সদস্যের প্যানেল থেকে সিদ্ধান্তে গড়িমসি বেআইনি—হাইকোর্টের পর্যবেক্ষণ

নির্বাচন কমিশন এলাকায় নিরাপত্তা জোরদার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ২৮৫ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশন এলাকায় নিরাপত্তা জোরদার
নিউজ ডেস্ক আদালত বার্তা : ১৪ নভেম্বর ২০২৩
নির্বাচন কমিশন এলাকায় নিরাপত্তা জোরদার
নির্বাচন কমিশন (ইসি) ও এর আশপাশের এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া নির্বাচন কমিশন ভবনে এনআইডি সংশোধনের জন্য ব্যক্তিগত শুনানির কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল থেকে নির্বাচন কমিশন এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়।

সকালে নির্বাচন কমিশনের সামনে চারটি টিমে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়। যা আগে ছিল না। এছাড়া, নির্বাচন কমিশন ভবনে ঢুকতে হলেও গেটের সামনে পুলিশের জেরার মুখে পড়তে হচ্ছে । পাশাপাশি পুলিশি টহলও বাড়ানো হয়েছে। কিছুক্ষণ পরপরই পুলিশের গাড়ি নির্বাচন কমিশনের সামনে দিয়ে টহল দিচ্ছে।

এর আগে সোমবার নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি মাসের প্রথমার্ধেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। প্রথমার্ধের দিন যেহেতু সামনে আছে তাই আপনারা অপেক্ষা করুন।

এদিকে, নভেম্বর মাসের প্রথমার্ধের বাকি আছে বুধবার (১৫ নভেম্বর) পর্যন্ত। ইসি সচিবের বক্তব্য অনুসারে বুধবার (১৫ নভেম্বর) অথবা বৃহস্পিতার (১৬ নভেম্বর) তফসিল ঘোষণার একটা সম্ভাবনা আছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট