শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
Title :
সেনাপ্রধানের সেন্ট মার্টিন সফর ঘিরে প্রশ্ন, গভীর সমুদ্রে যাওয়ার খবরের স্বাধীন যাচাই হয়নি চীনা কোম্পানির আনুষ্ঠানিক প্রস্তাব: তিন দশকের ফাইলবন্দি খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পে নতুন গতি ফ্রান্সের অস্থিরতা: গণতান্ত্রিক প্রতিবাদ কোথায় শেষ, নৈরাজ্য কোথায় শুরু? সৌরবিদ্যুৎ সুরক্ষায় কঠোর শাস্তির বিধান রেখে অধ্যাদেশ জারি: চুরি ও নাশকতায় কারাদণ্ড-অর্থদণ্ড আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলা: রাজসাক্ষী হওয়ায় ক্ষমা পেয়ে কারামুক্ত সাবেক এসআই আবজালুল স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইসির সময়সূচি জারি নতুন ভোটার অন্তর্ভুক্তি ও এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত জাজমেন্ট লেখার মূল ভিত্তি: ফ্যাক্ট, ল’ ও জুডিশিয়াল এথিকস। চূড়ান্তভাবে প্রকাশিত খতিয়ানের ভুল সংশোধন সংক্রান্ত সরকারি নির্দেশনা ও কার্য পদ্ধতি  ইনানীতে কাঠের রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: শিশুসহ ৬ পর্যটকের মর্মান্তিক মৃত্যু, দগ্ধ ৫ আদালতের দায়িত্ব পালনকালে আইনজীবীর সঙ্গে দুর্ব্যবহার আদালত অবমাননার শামিল: এলাহাবাদ হাইকোর্ট

প্রথম তারাবিতে মুসল্লিদের ঢল, দেশজুড়ে রমজানের আমেজ

  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৩৯১ বার পড়া হয়েছে

প্রথম তারাবিতে মুসল্লিদের ঢল, দেশজুড়ে রমজানের আমেজ
নিউজ ডেস্ক আদালত বার্তা : ০১ মার্চ ২০২৫
প্রথম তারাবিতে মুসল্লিদের ঢল, দেশজুড়ে রমজানের আমেজ
দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল রোববার রোজা শুরু হচ্ছে। আর আজ থেকে তারাবির নামাজের মধ্য দিয়ে শুরু হলো রমজানের আনুষ্ঠানিকতা। ইতোমধ্যে রোজার আমেজ বিরাজ করছে দেশজুড়ে।

শনিবার এশার আজানের পরই দলে দলে মুসল্লিরা মসজিদে ছুটতে শুরু করেন । প্রথম তারাবিতে রাজধানীর বিভিন্ন মসজিদে মুসল্লিদের ঢল দেখা গেছে। পাঞ্জাবি-পাজামা পরে এবং জায়নামাজ নিয়ে মসজিদে যেতে দেখা গেছে ধর্মপ্রাণ মুসল্লিদের।

ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর বিভিন্ন মহল্লার মসজিদে তিল ধারণের ঠাঁই নেই। কোনো কোনো মসজিদের আঙিনা ছাড়িয়ে রাস্তায় জায়নামাজ, চাদর ও পাটি বিছিয়ে মুসল্লিদের তারাবির নামাজ আদায় করতে দেখা গেছে।

বায়তুল মোকাররমে দেখা গেছে, সন্ধ্যার পর থেকেই অনেকে দলবেঁধে, আবার কেউ কেউ পরিবারের সদস্যদের নিয়ে তারাবি নামাজ আদায় করতে মসজিদে আসেন।

মহাখালীর গাউছুল আজম মসজিদ কমপ্লেক্সে তারাবির নামাজে মুসল্লিদের উপচেপড়া ভিড় দেখা গেছে। দীর্ঘ এক বছর পর আবারও মসজিদে তারাবির নামাজ আদায় করতে এসে আল্লাহর শোকরিয়া আদায় করেন মুসল্লিরা।

এছাড়া রাজধানীর আরও কয়েকটি মসজিদ ঘুরেও এমন চিত্র চোখে পড়েছে। প্রত্যেকটি মসজিদ মুসল্লিতে পূর্ণ। মসজিদগুলো সব ফ্লোর মুসল্লিতে ভরা। মসজিদের ভেতরে জায়গা না পেয়ে অনেকে বাইরে নামাজ আদায় করছেন। ঢাকা ছাড়াও সারা দেশের সব মসজিদে তারাবির নামাজ আদায় করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

ইসলামী বিধান অনুযায়ী, রমজানের চাঁদ দেখা যাওয়ায় শনিবার দিনগত রাতে সেহরি খেয়ে রোববার রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করেন মুসলমানরা।

এ মাসের শেষ অংশে রয়েছে হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম কদরের রাত। এক মাসের সিয়াম সাধনা শেষে মুসলমানরা উদযাপন করেন ঈদুল ফিতর উৎসব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট