রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
Title :
চীনা দূতাবাসে হামলার হুমকি: কূটনৈতিক নিরাপত্তায় বাড়তি সতর্কতা, তৎপর গোয়েন্দারা যানজট নিয়ন্ত্রণে ড্রোন সার্ভিলেন্স, এআই ক্যামেরার পর ঢাকার ট্রাফিকে নতুন প্রযুক্তি গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস স্মার্টফোন, AI ও আইনজীবীর নতুন Drafting Assistant Junior Lawyer-এর Drafting দক্ষতায় আসছে নতুন পরিবর্তন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন, মধ্যরাতে প্রজ্ঞাপন মাল্টিমিডিয়া কনটেন্ট ক্রিয়েশন: প্রশিক্ষণ, দক্ষতা ও বাস্তব কাজের পূর্ণাঙ্গ রোডম্যাপ। বিশেষ প্রতিবেদন নিট এফডিআই ৩৯.৩৬% বাড়লেও নতুন বিনিয়োগে ভাটা পরিসংখ্যানের আড়ালে কি আস্থার সংকট? স্থানীয় সরকার নির্বাচন: সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবেদন চাইলেন সিইসি সীমান্ত নিরাপত্তায় সক্ষমতা বাড়াচ্ছে সরকার চিকেনস নেকে’ চতুর্থ রেললাইনের অনুমোদন ভারতের

বাংলাদেশেকে বিমান চলাচলের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সহায়তার আশ্বাস যুক্তরাজ্যের।

  • প্রকাশিত: শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ৪৭৩ বার পড়া হয়েছে

বাংলাদেশেকে বিমান চলাচলের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সহায়তার আশ্বাস যুক্তরাজ্যের।

নিউজ ডেস্ক আদালত বার্তা :৮জুলাই ২০২৩।

সফররত ব্রিটিশ আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী নাইজেল হাডলস্টন বাংলাদেশকে বিমান চলাচলের একটি কেন্দ্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়ন এবং পর্যটন খাতে অভিজ্ঞতা বিনিময় করতে তার সরকারের সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন।
আজ রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।

বৈঠকে এয়ারবাসের কাছ থেকে নতুন উড়োজাহাজ ক্রয়, প্রযুক্তিগত সহায়তা এবং সামর্থ বৃদ্ধির পাশাপাশি যৌথ কর্মশালার আয়োজনসহ বিমান চলাচল খাতে সহযোগিতার বর্তমান ও ভবিষ্যত পন্থা নিয়ে আলোচনা হয়।
তারা পর্যটন খাতে সহযোগিতা, সেবা খাতের ওপর জোর দিয়ে সামগ্রিকভাবে বাণিজ্য সম্প্রসারণ এবং চলতি বছরের সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের বিষয়েও আলোচনা করেন।
এছাড়া, ইউকে-ডিসিটিএস-এর অগ্রাধিকারমূলক ট্রেডিং স্কিমের সাথে যুক্ত সুযোগ-সুবিধা, রোহিঙ্গাদের জন্য সহায়তা, আসন্ন জাতীয় নির্বাচন এবং লন্ডনে আইএমও নির্বাচনে বাংলাদেশের প্রার্থীতা সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়েছে।
ব্রিটিশ মন্ত্রী ঢাকায় আসন্ন কমনওয়েলথ বাণিজ্য মেলায় বেশ কয়েকটি ব্রিটিশ কোম্পানির অংশগ্রহণ এবং দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যাপক সহায়তার আশ্বাস দেন।

হাডলস্টন আরো রাজনৈতিক ও আর্থিক সহায়তার বিষয়ে ব্রিটিশ সরকারের অঙ্গীকার ব্যক্ত এবং বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের প্রতি আস্থা প্রকাশ করেছেন।

ঐতিহাসিক ও বহুমুখী সম্পর্ককে এগিয়ে নেওয়ার অঙ্গীকার নিয়ে বৈঠকটি শেষ হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব, বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার নিজ নিজ প্রতিনিধি দলে যোগ দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট