বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
Title :
৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়সওয়াল বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার? স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিয়োগ নিয়ে বিতর্ক: বঞ্চিত আইনজীবীদের বিক্ষোভ, স্বচ্ছতার দাবি

বিএনপির সঙ্গে জাতীয় পার্টি ইস্যুতে উপদেষ্টার সঙ্গে কোনো আলোচনা হয়নি।

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩৮৫ বার পড়া হয়েছে
  1. বিএনপির সঙ্গে জাতীয় পার্টি ইস্যুতে উপদেষ্টার সঙ্গে কোনো আলোচনা হয়নি।

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৩১ আগষ্ট ২০২৫

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিনিধি দল। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে এনসিপির পক্ষ থেকে জানানো হয়, জাতীয় পার্টির (জাপা) সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে সরকারকে আরো বেশি কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আহ্বান জানানো হয়েছে।

জামায়াতের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়, আওয়ামী লীগের বিষয়ে যেমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জাতীয় পার্টির বিরুদ্ধেও সেভাবে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলে প্রধান উপদেষ্টাকে জানানো হয়।

তবে, বৈঠকের পর বিএনপির পক্ষ থেকে জানানো হয়, জাতীয় পার্টির রাজনীতি ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো আলোচনা হয়নি।

তিন দলের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলন করেছেন প্রেস সচিব শফিকুল আলম। জাতীয় পার্টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর বক্তব্য প্রধান উপদেষ্টা শুনেছেন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট