মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Title :
বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার? স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিয়োগ নিয়ে বিতর্ক: বঞ্চিত আইনজীবীদের বিক্ষোভ, স্বচ্ছতার দাবি কক্সবাজার পর্যন্ত বর্ধিত হচ্ছে মহানগর এক্সপ্রেস

বিএনপি-এনসিপি-জামায়াতের ত্রিমুখী অবস্থান; এবার কী করবে সরকার?

  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪৬ বার পড়া হয়েছে
বিএনপি-এনসিপি-জামায়াতের ত্রিমুখী অবস্থান; এবার কী করবে সরকার

 

বিএনপি-এনসিপি-জামায়াতের ত্রিমুখী অবস্থান; এবার কী করবে সরকার?

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৭ সেপ্টেম্বর ২০২৫।

একদিকে অস্থিরতা এবং অন্যদিকে নির্বাচনী পদ্ধতি নিয়ে চলমান দ্বিমত নিয়ে উত্তাল দেশের রাজনৈতিক অঙ্গন। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে না যাওয়ার কথা এনসিপি আগেই জানিয়ে দিয়েছে । পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে জামায়াত ইসলামী কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছে । আর এসব দাবিকে নির্বাচন বিঘ্নিত করার ষড়যন্ত্র বলে মন্তব্য করছে বিএনপি। প্রধান এই তিন রাজনৈতিক শক্তির বিবাদের মধ্যেই একটি বড় প্রশ্ন সামনে চলে আসে। এবার কোন পথে হাঁটবে সরকার? জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা নিয়ে বিএনপি জামায়েত ও এনসিপির মধ্যকার মতভেদ স্পষ্ট। জামায়েত সনদ বাস্তবায়নে গণভোট অথবা রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশের পক্ষে রয়েছেন।

অন্যদিকে এনসিপি প্রস্তাব দিয়েছে একটি গণপরিষদ গঠন করার। এই দুটি পন্থাকে বিএনপি সাংবিধানিক কুল হিসেবে দেখছে এবং বলছে নির্বাচিত সরকার এই দুই বছরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করবে। বিএনপি আরো বলছে জুলাই গণভুত্থানে সাংবিধানিক ধারাবাহিকতা ক্ষুন্ন হয়নি এবং জুলাই সনদকে সংবিধানের ঊর্ধে স্থান দেওয়া আইনি ও সাংবিধানিকভাবে অসম্ভব। এমন পরিস্থিতিতে সরকার কিছুটা কঠোর পথে হাঁটতে চলেছে । জাতীয় ঐক্যমত্য কমিশন জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত পর্যালোচনা করছে। এ নিয়ে আগামী সপ্তাহে তারা বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনা করবে।

এই বিষয়ে ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার জানিয়েছেন, খুব শিগগরি রাজনৈতিক দলগুলোর কাছে চূড়ান্ত জুলাই সনদ পাঠানো হবে। এরপর আর কোন মতামত নেয়া হবে না। তিনি বলেন, সনদ বাস্তবায়নের রূপরেখা আলাদা হবে। সেটি সরকারের কাছে জমা দেবে কমিশন। এটি রাজনৈতিক দলগুলোকে পাঠানো হবে না। দেশের এই বড় তিনটি দলের ভিন্নমুখী অবস্থানের কারণে আসন্ন নির্বাচন নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। শেষ পর্যন্ত এ দলগুলো কি নির্বাচনে অংশ নেবে নাকি রাজনৈতিক অস্থিরতা আরো বাড়বে? এ সকল বিষয়ে সরকারের পদক্ষেপই মুখ্য মনে করছে
রাজনৈতিক বিশ্লেষকরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট