1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
বিএনপি-জামায়াত দাঙ্গা-হাঙ্গামা করে রাজনৈতিক ফায়দা নিতে চায় - আদালত বার্তা
সোমবার, ১১ মে ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
আইন অঙ্গনে টিকে থাকার লড়াই: একজন দক্ষ আইনজীবীর করণীয় ট্রাইব্যুনালে এলেই অসুস্থতা: বিচার এড়াতে ‘রোগের নাটক’, বলছে প্রসিকিউশন ঢাকায় সাংবাদিকতা সম্মেলনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের তাগিদ ঢাকা-ইসলামাবাদ সমঝোতা, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত ঘিরে পাকিস্তানের নতুন বার্তা, হাইকোর্টে একদিনে ৫ হাজারেরও বেশি মামলা নিষ্পত্তি চীন সফরে যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী — তিস্তা সমস্যা নিয়ে ভারতের জন্য বসে থাকা চলবে না বাংলাদেশে কেমিক্যালমুক্ত আম: নিরাপদ খাদ্য ও জনস্বাস্থ্যের প্রশ্ন সচিবালয় শেরেবাংলা নগরে স্থানান্তরের পরিকল্পনা, হচ্ছে যাচাই-বাছাই প্রথম সফর নিয়ে জটিলতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভারতের আস্থাহীনতায় সরকার ঢাকার রাস্তায়  ট্রাফিক সিস্টেমে নতুন  বাস্তবতা AI ক্যামেরা।

বিএনপি-জামায়াত দাঙ্গা-হাঙ্গামা করে রাজনৈতিক ফায়দা নিতে চায়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৩৫১ বার পড়া হয়েছে

বিএনপি-জামায়াত দাঙ্গা-হাঙ্গামা করে রাজনৈতিক ফায়দা নিতে চায়
নিউজ ডেস্ক আদালত বার্তা :প্রকাশ ০৭ জুলাই ২০২৩

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঝিনাইদহ শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা দেন বাহাউদ্দিন নাছিম।
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি জামায়াত দেশে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। এরা ১৯৭৫ সালের ১৫ই আগস্টের পর থেকে দেশকে লুটছে। এরা এখনো এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এরা বিদেশিদের কাছে ধরণা দেয়, নালিশ করে। এরা সবসময় দেশের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার করে।
শুক্রবার বিকেলে ঝিনাইদহের ওয়াজির আলী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঝিনাইদহ শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, এদেশের মানুষ জাতির পিতার আদর্শে বিশ্বাস করে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশের ১৭ কোটি মানুষ নিরাপদ থাকবে।
স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের আন্তরিকতার মাধ্যমে আমরা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আরেকবার বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে নির্বাচিত হবো।
সন্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বোচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বোচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য পারভীন জামান কল্পনা ও নির্মল চ্যাটার্জী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট