1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
মেট্রোরেলে হামলার ঘটনায় এক সাংবাদিকসহ ৬ জনকে রিমান্ডে - আদালত বার্তা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা মোঘল দরবার থেকে আজকের বৈশাখ খাজনা আদায়ের দিনটি কীভাবে প্রাণের উৎসবে রূপ নিল তাপপ্রবাহ: আইনজীবীদের কালো কোট-গাউন পরা লাগবে না সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রশ্নে বিচারকরা ঐক্যবদ্ধ। হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন বিচার বিভাগ এখন জনগণকে ‘নির্যাতনের’ জায়গা: মাসদার হোসেন যৌন নির্যাতন যেন ‘রাষ্ট্রীয় নীতি’ ইসরায়েলের কারাগারে শিকল দিয়ে বেঁধে পালাক্রমে চলে ধর্ষন ঐতিহাসিক ১০ এপ্রিল  মুজিবনগর সরকার গঠন দিবস রোব-মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইনে, বাকি দিন অফলাইনে ক্লাস। আমেরিকা ও ইরান যুদ্ধে “পাল্টাপাল্টি শর্ত” প্রভাবে কি হবে?

মেট্রোরেলে হামলার ঘটনায় এক সাংবাদিকসহ ৬ জনকে রিমান্ডে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৩১৯ বার পড়া হয়েছে

মেট্রোরেলে হামলার ঘটনায় এক সাংবাদিকসহ ৬ জনকে রিমান্ডে
নিউজ ডেস্ক আদালত বার্তা : ২৭ জুলাই ২০২৪,
মেট্রোরেল স্টেশনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এক সাংবাদিকসহ ৬ জনকে গ্রেপ্তারের পর ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। রিমান্ডে নেয়া দ্য মিরর এশিয়ার ঢাকা প্রতিনিধি সাঈদ খানসহ (হাফিজ আল আসাদ) গ্রেপ্তারকৃত অন্য আসামীরা হলেন সানাউল হক নিরু, আলমগীর, মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া ওরফে নাইম, আব্দুল আজিজ সুলতান ও মাইন।

শুক্রবার (২৫ জুলাই) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের পল্লবী জোনাল টিমের পরিদর্শক মো.আসাদুজ্জামান মুন্সী তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

অপর দিকে সাঈদ খানের পক্ষে তার আইনজীবী দেলোয়ার জাহান রুমী রিমান্ড বাতিল করে জামিনের জন্য আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানম তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালত আসামি সাঈদের জামিন আবেদন নামঞ্জুর করে তারও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে রিমান্ড আবেদনে বলা হয়, গ্রেফতারকৃত আসামিরা বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে সরকার উৎখাতের জন্য পরিকল্পিতভাবে মেট্রোরেল স্টেশনে ধ্বংসাত্মক কর্মকান্ড চালায়। আসামিরা মেট্রোরেল স্টেশনে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর করে। এতে স্টেশনের আর্থিক ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় ১০০ কোটি টাকা। রাজধানীর মিরপুরের কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

রিমান্ড আবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, গত ১৯ জুলাই বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকালে কাফরুল থানাধীন কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে ৫ থেকে ৬ হাজার লোক হামলা করে।

তারা লাঠি, লোহার রড, হকিস্টিক ও দেশীয় অস্ত্র রামদা, দা, কুড়াল, শাবল, কাটার, হাতুড়ি ইত্যাদি নিয়ে কাজীপাড়া মেট্রোরেল স্টেশনের প্রবেশ/বহির্গমন গেট ভেঙে অনধিকার প্রবেশ করে মেট্রোরেল স্টেশনের কনকোর্সে ব্যাপক ধ্বংসাত্মক কার্যক্রম চালায় এবং মূল্যবান যন্ত্রপাতি ও সরঞ্জাম লুট করে নিয়ে যায়

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট