বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
Title :
অসময়ে উঁকি দিচ্ছে রূপসী কাঞ্চনজঙ্ঘা: পঞ্চগড়ে প্রকৃতিপ্রেমীদের উপচে পড়া ভিড় ঢাকার আদালতকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করতে হাইকোর্টে রিট। জরুরি প্রস্তুতিতে খাবার-পানি মজুদের হিড়িক: আসন্ন কোনো বিপর্যয়, নাকি বৈশ্বিক আত্মরক্ষার আগাম কৌশল শৃঙ্খল ভেঙে সাফল্যের শিখরে ব্যারিস্টার আঞ্জুমান আরা লিমার হার না মানা জীবনযুদ্ধ সাবেক বিমান বাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলা: রিমান্ডে দিশা আইনজীবী হলেই জনস্বার্থের দোহাই দিয়ে প্রশাসনিক সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা যায় না: হাইকোর্ট মিরপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, এলাকা রণক্ষেত্র শুধু নথিপত্র যাচাইয়ের অজুহাতে পুরোনো কর নির্ধারণ পুনরায় খোলার সুযোগ নেই: হাইকোর্ট ডিজিটালাইজেশন ও আইনজীবী কল্যাণে ঢাকা ট্যাক্সেস বার: ওকালতনামায় কিউআর কোড সংযোজন, চিকিৎসা সুবিধা ও স্থায়ী ঠিকানার স্বপ্নপূরণ পুলিশের ধাওয়ায় তুরাগে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ? দীপের বক্তব্যে নতুন তথ্য, পুরোপুরি আশ্বস্ত নয় পিবিআই

রিমান্ড শেষে মেজর (অব.) আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর আবেদন

  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

রিমান্ড শেষে মেজর (অব.) আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর আবেদন

​নিজস্ব প্রতিবেদক, আদালত বার্তা, ঢাকা:৪অক্টোবর ২০২৬

​হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় এক দিনের রিমান্ড শেষে জামায়াত নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর আবেদন জানিয়েছে পুলিশ।

​আজ রোববার (৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম আদালতে এই আবেদন দাখিল করেন।

​আদালতে দেওয়া পুলিশি আবেদনে বলা হয়, এক দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হচ্ছে। রিমান্ড চলাকালে মামলার ঘটনার বিষয়ে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং তদন্তের স্বার্থে বেশ কিছু তথ্য দিয়েছেন। আসামির কাছ থেকে পাওয়া তথ্যগুলো বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে। এ অবস্থায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে জেলহাজতে আটক রাখা প্রয়োজন।

​মামলার বিবরণ ও খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটসহ বিভিন্ন অব্যবস্থাপনা নিয়ে নির্বাহী কর্মকর্তা গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান মেজর (অব.) আখতারুজ্জামান। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও হেনস্তার অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

​পরবর্তীতে গত শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই মামলায় রিমান্ড মঞ্জুর হওয়ার পর আজ তাকে ফের আদালতে তোলা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট