1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে : ফখরুল - আদালত বার্তা
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম-বিচারবহির্ভূত হত্যা বন্ধে কাজ করছে সরকার। বসায় সেহরি না বাহিরে করতে চান? যেতে পারেন ঢাকার এই ১২ জায়গায় নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের এমন নেতৃবৃন্দ ও কর্মীরা, যারা জামিনে বেরিয়ে সংগঠনকে পুনর্গঠিত বা মাঠপর্যায়ে সক্রিয় করতে সক্ষম—তাদের জামিনের পরপরই অন্য মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখাতে হবে এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক। পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার.। আজ প্রপোজ ডে, প্রিয়জনকে মনের কথা জানানোর দিন। সোমবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বাচনে যান চলাচল নিয়ে নতুন নির্দেশনা জারি করে প্রজ্ঞাপন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটি ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থায় পরিবর্তন

সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৯৪০ বার পড়া হয়েছে
সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে : ফখরুল। ফাইল ছবি

‘সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে বলেই তারা দলীয় সন্ত্রাস ও দুষ্কৃতকারীদের ওপর ভর করেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতনের ধারাবাহিকতায় ফেনীর ফুলগাজীতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে আওয়ামী যুবলীগ-ছাত্রলীগের হামলা এবং নেতাকর্মীদের আহত করার ঘটনায় আবারও প্রমাণিত হয়- সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে বলেই তারা দলীয় সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের ওপর ভর করেছে।’

তিনি বলেন, ‘ভোট ডাকাতির নির্বাচনকে আড়াল করতে দলীয় ক্যাডার বাহিনী দিয়ে এ ধরনের হামলা চালিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে কখনওই স্তব্ধ করতে পারবে না বর্তমান অবৈধ সরকার।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আইনের শাসন নিরুদ্দেশ হয়ে গেছে বলেই সন্ত্রাসীরা স্বাধীনভাবে অনাচারে লিপ্ত হয়ে পড়েছে।

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা চালানোর লাইসেন্স দেয়া হয়েছে আওয়ামী সন্ত্রাসীদের। গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করার মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষাকে পদদলিত করে দেশকে একটি ভয়ঙ্কর স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করা হয়েছে।’

আওয়ামী শাসকগোষ্ঠীর চলমান ভয়াবহ দুঃশাসন রুখে দিতে জনগণকে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব অবিলম্বে ফেনীর ফুলগাজীতে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ছাত্রদল নেতা নুরুল হুদা আহাদ এবং আহত অন্য নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট