1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
সুপ্রিম কোর্ট বারে পাল্টা অন্তর্বর্তীকালীন কমিটি ঘোষণা: আগামী ১৪-১৫ জুন সমিতির নতুন নির্বাচন - আদালত বার্তা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১ বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্তের প্রত্যাশা শূন্যরেখায় মানুষ: পরিচয়হীনতার নির্মম বাস্তবতা ছিনতাইয়ের আতঙ্কে রাজধানী: বাড়ছে অপরাধ, ঝুঁকিতে নগরজীবন সিভিল জজ নিয়োগে ৫ বছরের ওকালতির অভিজ্ঞতা বাধ্যতামূলক করার দাবি জুডিসিয়াল সার্ভিস কমিশনে রাজশাহী বারের আবেদন কাজী নিয়োগে ৩ সদস্যের প্যানেল থেকে সিদ্ধান্তে গড়িমসি বেআইনি—হাইকোর্টের পর্যবেক্ষণ আবেগ নয়, আইনের পথে: মামলা করার আগে পরামর্শ নেওয়ার গুরুত্ব বাড়ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘চীন-বাংলাদেশ ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন’ উদ্বোধন: সমুদ্র গবেষণায় নতুন দিগন্ত বিয়ে করে অপরাধ করেননি নাসির-তামিমা: খালাসের রায়, আপিলের ঘোষণা বাদীপক্ষের। বাংলাদেশের বিচার ব্যবস্থায় আজ একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে নাসির-তামিমা-রাকিব মামলায় বিচারের রায় আজ।

সুপ্রিম কোর্ট বারে পাল্টা অন্তর্বর্তীকালীন কমিটি ঘোষণা: আগামী ১৪-১৫ জুন সমিতির নতুন নির্বাচন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৬১৯ বার পড়া হয়েছে

সুপ্রিম কোর্ট বারে পাল্টা অন্তর্বর্তীকালীন কমিটি ঘোষণা: আগামী ১৪-১৫ জুন সমিতির নতুন নির্বাচন
ডেস্ক রিপোর্ট,আদালত বার্তা :৩১ মার্চ ২০২৩।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ১৪ সদস্যের পাল্টা অন্তর্বর্তীকালীন কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদকে আহ্বায়ক এবং আইনজীবী শাহ্ আহমেদ বাদলকে সদস্য সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বারের সাধারণ সদস্যদের ব্যানারে এক তলবি সাধারণ সভা থেকে এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার এম আমীর উল ইসলাম।

এ তলবি সভা থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। সভায় ১৫-১৬ মার্চ সুপ্রিম কোর্ট বারে কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি উল্লেখ করে আগামী ১৪-১৫ জুন সমিতির নতুন এই নির্বাচনের তারিখ দেওয়া হয়।

তলবি সভার সিদ্ধান্তে বলা হয়েছে, ১৫-১৬ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি।এ কারণে ১৪ সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। এই কমিটি সমিতির সংবিধান অনুযায়ী ফরম বিতরণ করে ১৫ মের মধ্যে নতুন ভোটার তালিকা প্রণয়ন করবে এবং ১৪ ও ১৫ জুন সুপ্রিম কোর্ট বারের নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে।

সভায় সভাপতির বক্তব্যে ব্যারিস্টার এম আমির-উল ইসলাম বলেন, বাংলাদেশের প্রত্যেকটা বারের সদস্যরা আজ প্রশ্ন তুলছে, সুপ্রিম কোর্ট বারের এ অবস্থাটা কী করে হলো? সুপ্রিম কোর্ট বারের দীর্ঘদিনের যে ঐতিহ্য সেই ঐতিহ্যে কলঙ্ক লেপন করেছে। এই কলঙ্ক মুছা যাবে না। সেই এই কলঙ্ক মুছার কাজটা দ্রুত করা প্রয়োজন। দ্বিতীয় হচ্ছে, আমাদের ডিগনিটি অব দি লইয়ার ইম্পরট্যান্ট ফ্যাক্টর। এই ডিগনিটি সমিতির সবার জন্য আমাদের রক্ষা করতে হবে। এবং যে সংকট সৃষ্টি হয়েছে আগামী নির্বাচনে আমি আশা করি সেই সংকট অতিক্রম করে আমরা একটি স্বাধীন বার প্রতিষ্ঠা করব।

তলবি সভায় গঠিত ১৪ সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্যরা হলেন, সিনিয়র আইনজীবী আলহাজ গিয়াস উদ্দিন আহমেদ, এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মো. নজরুল ইসলাম, ড. রফিকুল ইসলাম মেহেদী, ড. এম খালেদ আহমেদ, তৈমূর আলম খন্দকার, এস এম খালেকুজ্জামান, মির্জা আল মাহমুদ, মো. সাইফুর রহমান, ব্যারিস্টার সরওয়ার হোসেন, ড. শামসুল আলম ও এস এম জুলফিকার আলী জুনু।

এর আগে গত ১৫ ও ১৬ মার্চ হট্টগোল, হামলা, ভাঙচুররে মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ১৪টি পদের সব কটিতে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়। এই নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত ছিল বিএনপি সমর্থকরা আইনজীবীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট