রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
Title :
আওয়ামী লীগের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে সত্যতা মেলেনি: স্পিকার আইনজীবীদের আটক নিয়ে উত্তাল সুপ্রিম কোর্ট চত্বর, প্রধান বিচারপতির হস্তক্ষেপে মিলল মুক্তি অসাম্প্রদায়িকতা ও মুক্তচিন্তার সংকোচন: রাষ্ট্র, সমাজ ও সংস্কৃতির গভীর সংকট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ মানবপাচার দমনে অগ্রগতির স্বীকৃতি, তবু টিয়ার-২ তালিকায় বাংলাদেশ জান্নাতুল তাজমীনের মৃত্যু কি আমাদের বিবেককে জাগাবে? ১৩ সেনা হত্যা: সাবেক মার্কিন মেজর নিদালের মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে, করা হবে সরাসরি সম্প্রচার ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষর: ১৫ বছর এনসিটি পরিচালনার দায়িত্ব পেল আমিরাতের প্রতিষ্ঠান ফ্রিল্যান্সিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিপ্লব: টিকে থাকতে ফ্রিল্যান্সারদের করণীয় কী? প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী

  • প্রকাশিত: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ১০৮০ বার পড়া হয়েছে
রাজধানীর কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায় লতা সরকার (৩২) নামে বাকপ্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার অভিযোগ করেছে পরিবার।

সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় দগ্ধ অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে। পরে মঙ্গলবার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মারা যান তিনি।

নিহতের বোন পাখি সরকার বলেন, আমার বোন একজন বাকপ্রতিবন্ধী। সোমবার বাসার সামনে থেকে এক ব্যক্তি তাকে ফুসলিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় নিয়ে তাকে ধর্ষণের পর পুড়িয়ে রেখে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আমার বোনের হত্যার বিচার চাই।

শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, দগ্ধ অবস্থায় এক নারীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। মঙ্গলবার রাত্রে তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৬৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

তিনি আরও জানান, নিহত লতা সরকার বাক প্রতিবন্ধী ছিল তাকে ধর্ষণের পরে পুড়িয়ে হত্যার করেছে বলে পরিবারের অভিযোগ পেয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ জামান জানান, বাকপ্রতিবন্ধী এক নারীকে পুড়িয়ে হত্যার বিষয়ে থানায় মামলা হয়েছে। তবে তিনি ধর্ষিত হয়েছে কিনা সেটি ডাক্তারের রিপোর্ট ছাড়া কিছু বলা যাচ্ছে না। বিস্তারিত তদন্তের পর জানানো যাবে।
আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট