বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
Title :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট মুন্সীগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু কিশোরগঞ্জে জামান খুনের মামলায় খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের ঢাকার প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার ও ট্রাফিক বিভাগ। সাতাত্তর বছরে আওয়ামী লীগ: নিষেধাজ্ঞা, সংকট ও পুনর্গঠনের চ্যালেঞ্জ চট্টগ্রাম এডিটরস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ওসমান গনি মনসুর সংবর্ধিত হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে হতে হবে :এম এ মালেক  ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েন ধামরাইয়ে পরিত্যক্ত ৩০০ কোটি টাকার ক্যানসার হাসপাতাল প্রকল্প: স্বপ্ন ভেঙে এখন ভুতুড়ে স্থাপনা বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির আপিল বিভাগের গুরুত্বপূর্ণ সিভিল মামলায় রাষ্ট্রপক্ষে সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম

আজকালের মধ্যে আসন বণ্টন চূড়ান্ত: ওবায়দুল কাদের

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪১ বার পড়া হয়েছে

আজকালের মধ্যে আসন বণ্টন চূড়ান্ত: ওবায়দুল কাদের
নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ ০৫ ডিসেম্বর, ২০২৩
দেশে-বিদেশে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে ১৪ দলের সঙ্গে রাজনৈতিক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ১৪ দলের সঙ্গে অবশ্যই আসন নিয়ে সমঝোতা হবে। বণ্টনের বিষয়টি আজকালের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে।
আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) শরিক দলগুলোর সঙ্গে নির্বাচনী আসন বণ্টন এবং গতরাতে অনুষ্ঠিত ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়ে ধানমন্ডিতে ব্রিফ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন, জোটসঙ্গীদের চাওয়া এবং তাদের সেই চাওয়া পূরণের বাস্তবতা বুঝেই সিদ্ধান্ত নেয়া হবে। জোট সঙ্গীরা দাবি করতেই পারেন, চাইতেই পারেন। তবে অ্যাডজাস্টমেন্টটা তো করতে হবে। ১৪ দলীয় নেতাদের সঙ্গে যে সিট শেয়ারিং করবো, সেখানে মূল স্পিরিট হলো নির্বাচনে জিততে হবে।
তিনি আরও বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই আলোচনা হয়েছে। তবে আসন বণ্টনের চেয়ে ১৪ দলের সঙ্গে মূল আলোচনা ছিলো রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। ১৪ দলের চেয়ারম্যান তথা শেখ হাসিনার মতামতটাই জানতে চেয়েছিলেন জোট নেতারা।
কাদের বলেন, বাংলাদেশ বিরোধী বিদেশি ষড়যন্ত্র রুখে দিকে ঐক্যমতে পৌঁছেছে ১৪ দল। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় প্রয়োজনীয় সবকিছু করা হবে। ১৪ দলের সঙ্গে রাজনৈতিক ঐক্যের কোনো ঘাটতি নেই, হবেও না।
এদিকে, জাতীয় পার্টির সঙ্গেও সমঝোতার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সেতু মন্ত্রী। তিনি বলেন, সময় বলে দেবে কী করতে হবে৷ যা কিছু করা হবে তা হবে দেশের স্বার্থে। নির্বাচনের মাধ্যমে অপরাজনীতির জবাব দেয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews