1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
আজ ৩ নভেম্বর, জেলহত্যা দিবস। - আদালত বার্তা
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মেট্রোরেল স্টেশনে নিষিদ্ধ সামগ্রী: নিরাপদ যাত্রায় সচেতনতা জরুরি। আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে। অভিভাবকের অসচেতনতা ও অতিরিক্ত ডিজিটাল স্ক্রিন ব্যবহারে হারাচ্ছে শিশুর চোখের আলো রাজনীতি কি ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে? ঢাকার জনঘনত্ব কমাতে এখনই দরকার সমন্বিত বিকেন্দ্রীকরণ কৌশল। একবার এফআইআর হয়ে গেলে সেটি আর প্রত্যাহার করা যায় না: হাইকোর্ট ক্ষতিপূরণ নয়, অধিকার প্রতিষ্ঠাই মুখ্য: সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭-এর প্রাসঙ্গিকতা মিথ্যা মামলা গুলিবিদ্ধ হওয়ার ভুয়া দাবি, জীবিত মানুষকেও দেখানো হয় মৃত জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনার অন্তত ১৪টি ভুয়া মামলার সন্ধান পেয়েছে পিবিআই সিটি করপোরেশন: সংবিধানসম্মত পরিচালনা নিয়ে প্রশ্ন দেড় বছরে ১৫ বিচারপতির বিদায়, অন্যদের জন্য ‘সতর্কবার্তা

আজ ৩ নভেম্বর, জেলহত্যা দিবস।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৩১৪ বার পড়া হয়েছে

আজ জেলহত্যা দিবস

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৩ নভেম্বর, ২০২৫

আজ ৩ নভেম্বর, জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় মুক্তিযুদ্ধের সময়কালীন জাতীয় চার নেতা— সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর মাত্র আড়াই মাসের মাথায় ঘটে এই বর্বরোচিত হত্যাকাণ্ড। ইতিহাসবিদদের মতে, এই হত্যাকাণ্ডের লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের নেতৃত্ব ও আদর্শিক ধারাকে নিশ্চিহ্ন করা।

মুক্তিযুদ্ধ চলাকালে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মুজিবনগর সরকার গঠিত হয়। ওই সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, অর্থমন্ত্রী এম মনসুর আলী এবং খাদ্য ও ত্রাণমন্ত্রী এইচ এম কামারুজ্জামান।

দীর্ঘদিন ন্যায়বিচারের অপেক্ষায় থাকা এই ঘটনার বিচার প্রক্রিয়া শুরু হয় ১৯৯৬ সালে। পরবর্তীতে আদালত কয়েক আসামির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা ও কার্যকর করে।

প্রতি বছর দিনটি নানা কর্মসূচির মাধ্যমে পালন করে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। বিশিষ্টজনরা বলেন, “নেতাদের হত্যা করা হলেও তাদের আদর্শ আজও অমর— কারণ ইতিহাস কোনো আদর্শকে মুছে দিতে পারে না।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট