বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
Title :
স্নেহের আঁচলে মহত্তম আত্মত্যাগ: মাইলস্টোন ট্র্যাজেডির তিন অমর শিক্ষিকা ও আমাদের বাস্তবতা বাধার পাহাড় পেরিয়েই সাফল্যের চূড়ায় পৌঁছাতে হয় সংগ্রাম, ব্যর্থতা ও প্রতিকূলতাই মানুষকে সাফল্যের প্রকৃত মূল্য শেখায় দেনমোহর আদায়ে বাধ্য করা হলে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবেন আদালত: হাইকোর্ট কর ফাঁকি ধরতে এনবিআরের এআই প্রযুক্তি: কড়া নজরে বিলাসবহুল গাড়ির মালিকরা কক্সবাজার থেকে মিয়ানমার হয়ে সরাসরি চীন: বাংলাদেশের সামনে ভূ-অর্থনীতির নতুন দিগন্ত বৈধ ভিসা থাকলেই প্রবেশের অধিকার নিশ্চিত নয়: দিল্লি হাইকোর্ট রিমান্ড শেষে মেজর (অব.) আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর আবেদন নামের বিভ্রাটে ১০ মাস ধরে কারাগারে নির্দোষ আলমাছ: পরিচয় নিশ্চিতে হাইকোর্টের তদন্তের নির্দেশ যমুনার চরে ৬ হাজার মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র: জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা, বাস্তবায়ন নিয়ে প্রশ্ন চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: এমপি মিষ্টির পদত্যাগে কাঁপছে অপরাধ জগৎ

আমরাও স্মার্ট বাংলাদেশ গড়তে চাই : সবাইকে একযোগে কাজ করার আহ্বান হাইকোর্ট

  • প্রকাশিত: শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ৯৫৯ বার পড়া হয়েছে

আমরাও স্মার্ট বাংলাদেশ গড়তে চাই : সবাইকে একযোগে কাজ করার আহ্বান হাইকোর্ট
ডেস্ক রিপোর্ট,আদালত বার্তাঃ৬ জানুয়ারি ২০২৩।
স্মার্ট বাংলাদেশ গড়ার সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণাকে আমরা স্বাগত জানাই।

বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

এ সময় দুদকের জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক উপস্থিত ছিলেন।

হাইকোর্ট বলেন, আমরাও স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। তবে সেই বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।

এসময় আদালত আরো বলেন, দুর্নীতির গন্ধ আমরা যেখানেই পাব সেখানেই পদক্ষেপ নেওয়া হবে। দুর্নীতিবাজদের কোন ছাড় নেই। দুর্নীতির বিরুদ্ধে আমরা স্ব-প্রণোদিত আদেশ দিব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট