1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাক্ষণবাড়ীয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন। - আদালত বার্তা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
আইনজীবীদের প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি কি ন্যায়বিচারের পথে নতুন বাধা? বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১ বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্তের প্রত্যাশা শূন্যরেখায় মানুষ: পরিচয়হীনতার নির্মম বাস্তবতা ছিনতাইয়ের আতঙ্কে রাজধানী: বাড়ছে অপরাধ, ঝুঁকিতে নগরজীবন সিভিল জজ নিয়োগে ৫ বছরের ওকালতির অভিজ্ঞতা বাধ্যতামূলক করার দাবি জুডিসিয়াল সার্ভিস কমিশনে রাজশাহী বারের আবেদন কাজী নিয়োগে ৩ সদস্যের প্যানেল থেকে সিদ্ধান্তে গড়িমসি বেআইনি—হাইকোর্টের পর্যবেক্ষণ আবেগ নয়, আইনের পথে: মামলা করার আগে পরামর্শ নেওয়ার গুরুত্ব বাড়ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘চীন-বাংলাদেশ ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন’ উদ্বোধন: সমুদ্র গবেষণায় নতুন দিগন্ত বিয়ে করে অপরাধ করেননি নাসির-তামিমা: খালাসের রায়, আপিলের ঘোষণা বাদীপক্ষের।

চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাক্ষণবাড়ীয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২৭২ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাক্ষণবাড়ীয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন।

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২২ আগষ্ট ২০২৪।

ঢাকা, ২২ আগস্ট ২০২৪ (বৃহস্পতিবার): আজ (বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০২৪) বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রামের মীরসরাই, কুমিল্লার বুড়িচং, ব্রাক্ষণবাড়ীয়ার আখাউড়া, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এবং মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যার্তদের উদ্ধার কার্যক্রমে সেনা মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর সিলেট, চট্টগ্রাম এবং কুমিল্লা সেনানিবাসের সেনাসদস্যগণ নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় মোতায়েন হয়ে নিরলসভাবে পানিবন্দী মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া, ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জে সেনাবাহিনীর পাঁচটি মেডিক্যাল টিম চিকিৎসা সহায়তার জন্য মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, গতকাল (২১ আগস্ট ২০২৪) হতে বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা সেনানিবাসের সেনাসদস্যগণ ফেনী জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা দুর্গতদের উদ্ধারে মোতায়েন রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী বন্যা কবলিত জেলাসমূহে এ পর্যন্ত আনুমানিক ছয় হাজার বন্যা দুর্গত ব্যক্তিকে উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে প্রেরণ করেছে। পাশাপাশি বন্যার্তদের মাঝে ত্রাণ ও খাদ্য বিতরণ চলমান রয়েছে।

এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য ফরমেশনসমূহ নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে এবং অসামরিক প্রশাসনকে সহায়তার জন্য প্রস্তুত রয়েছে। সেনাবাহিনী প্রধান বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জাতির আস্থার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীকে এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেছেন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট