শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
Title :
সীমান্ত নিরাপত্তায় সক্ষমতা বাড়াচ্ছে সরকার চিকেনস নেকে’ চতুর্থ রেললাইনের অনুমোদন ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধী দল বিদ্যমান সংবিধান স্বীকৃতি দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি পদে প্রত্যাশার আলো জাতীয় অভিভাবকত্ব ও সাংবিধানিক মর্যাদার নতুন দিগন্ত এলএনজি মজুত শেষ, এক্সিলারেট টার্মিনাল বন্ধ ফের তীব্র গ্যাস সংকট, চাপে বিদ্যুৎ-শিল্প-বাসাবাড়ি ডাকসু নির্বাচন আয়োজনের প্রাথমিক কার্যক্রম শুরু অংশীজনের মতামত, হলের পরিবেশ ও শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার উদ্যোগ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানমন্ডি ৩২ স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস–আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন ক্ষমতা নয়, জনগণের আস্থাই সবচেয়ে বড় শক্তি অতীতের শিক্ষা, বর্তমানের বাস্তবতা ও ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতির পথরেখা যুদ্ধ শেষে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমানোর পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রের।

চিকেনস নেকে’ চতুর্থ রেললাইনের অনুমোদন ভারতের

  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

চিকেনস নেকে’ চতুর্থ রেললাইনের অনুমোদন ভারতের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশঃ ২১ আগস্ট ২০২৬
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় করতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ করিডরে চতুর্থ রেললাইনের অনুমোদন দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। এই সংকীর্ণ করিডরের সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ মনোযোগ দেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের (এনএফআর) জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব। খবর হিন্দুস্তান টাইমসের।
সম্প্রতি সাংবাদিকদের তিনি জানান, মালদা-নিউ জলপাইগুড়ি অংশটি উত্তর-পূর্বাঞ্চলকে দেশের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত করার প্রধান পথ। কৌশলগত গুরুত্ব বিবেচনা করে পূর্বে প্রস্তাবিত তৃতীয় লাইনের পাশাপাশি এবার চতুর্থ লাইনেরও সবুজ সংকেত দেয়া হয়েছে।
তিনি আরও জানান, একই সঙ্গে শিলিগুড়ির কাছে তিনমাই ঘাট থেকে বাগডোগরা পর্যন্ত প্রায় ২৯ কিলোমিটার দীর্ঘ একটি ডাবল-লাইন ভূগর্ভস্থ টানেল প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যেটি পুরো উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের রেল যোগাযোগব্যবস্থার পরিকাঠামোয় এক বড় পরিবর্তন আনবে।
শ্রীবাস্তব জানান, ‘চিকেনস নেক’ হলো পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গের প্রায় ২০-২২ কিলোমিটার চওড়া এবং ৬০ কিলোমিটার দীর্ঘ একটি ভূখণ্ড। এর ওপর পুরো উত্তর-পূর্ব ভারতের যাতায়াত নির্ভরশীল। এই করিডোরের পাশাপাশি বারসোই সেকশনে লাইন দ্বিগুণ করা এবং কাটিহার বিভাগে ব্যাপক অবকাঠামোগত সম্প্রসারণের কাজ চলছে।
এনএফআরের এই কর্মকর্তা আরও বলেন, এ ছাড়া আন্তর্জাতিক সীমান্তসংলগ্ন যোগাযোগ সহজ করতে জোগবানি, রাধিকাপুর ও বালুরঘাট থেকে লোকাল ট্রেন এবং গুয়াহাটির বাইরে তিনসুকিয়া ও আগরতলা পর্যন্ত দ্রুতগতির ‘বন্দে ভারত’ এক্সপ্রেস ট্রেন চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এনএফআর নেটওয়ার্কের শতভাগ বিদ্যুতায়ন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট