শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার পাহাড়। নির্বাহী বিভাগে বিচারকদের প্রেষণ: বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও ন্যায়বিচারের পথে প্রধান অন্তরায় হোয়াইট হাউসে সিএনএন, এমএসনাউ ও পলিটিকো নিষিদ্ধ: ট্রাম্পের নিশানায় স্বাধীন সংবাদমাধ্যম ঢাকার ছয় স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগ: জড়িতদের গ্রেফতারে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী ১৫ দিনে একবার দেখা: অতিরিক্ত বন্দীতে লালমনিরহাট কারাগারে স্বজনদের চরম দুর্ভোগ হাইকোর্টের জামিনের পরও বন্দি মুক্তি না পাওয়ার অভিযোগ: চট্টগ্রাম জেল সুপারকে আদালতের শোকজ জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে: আইনমন্ত্রী শুনানিতে অসংলগ্ন কথা ও অস্বাভাবিক আচরণ: আইনজীবীর ‘ডোপ টেস্টের’ নির্দেশ আদালতের সুপ্রিম কোর্টের নির্দেশনা লঙ্ঘন করে বিচারকের ফেসবুক পোস্ট: সমালোচনা ও বিতর্ক আসামির কাঠগড়ায় আইনজীবী আবুল বাশার: নিজের মামলায় নিজেই লড়লেন, জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠালেন ম্যাজিস্ট্রেট।

জিমেইল ফুল? এক ক্লিকে স্টোরেজ খালি করার উপায়।

  • প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৪৪৫ বার পড়া হয়েছে

জিমেইল ফুল? এক ক্লিকে স্টোরেজ খালি করার উপায়।
ইফতেমাম হক,আদালত বার্তা : ০১ ডিসেম্বর ২০২৪
জিমেইল গুগলের জনপ্রিয় মেইলিং সার্ভিস। কিন্তু মেইলের স্টোরেজ সীমাবদ্ধতা রয়েছে। তাই কিছুদিন পর পর জিমেইলের স্টোরেজ খালি করতে হয়। এজন্য অপ্রয়োজনীয় মেইল ডিলিট করতে হয়। যা খুবই বিরক্তিকর।

অসংখ্য ই-মেইলের মধ্যে থেকে একটি একটি করে বেছে অপ্রয়োজনীয় মেইল ডিলিট করা সময়সাপেক্ষ। তবে ডিলিট ব্যতীত অপ্রয়োজনীয় মেল আসা বন্ধ করার কিন্তু অন্য উপায়ও রয়েছে।
জেনে নিন কী ভাবে তা করতে হয়।

১. মোবাইল ফোন বা কম্পিউটার থেকে জিমেইল খুলুন।

২. বিজ্ঞাপন বা প্রচারমূলক সংস্থা থেকে আসা মেইল বন্ধ করার জন্য প্রথমেই তা ‘আনসাবস্ক্রাইব’ করতে হবে।

৩. তার জন্য নির্দিষ্ট সংস্থা থেকে আসা যে কোনও একটি মেইল খুলে নিন।

৪. ওই পাতাটির একেবারে ডান দিকে দেখুন তিনটি ‘ডট’ বা বিন্দুচিহ্ন।

৫. সেখানে ক্লিক করলেই বিভিন্ন অপশন-যুক্ত দীর্ঘ একটি তালিকা বেরিয়ে পড়বে।

৬. তার পর সেখান থেকে ‘আনসাবস্ক্রাইব’ অপশনে ক্লিক করলেই কাজ হয়ে যাবে। অবাঞ্ছিত, অপ্রয়োজনীয় মেল আসা বন্ধ হবে সহজেই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট