বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
Title :
অসময়ে উঁকি দিচ্ছে রূপসী কাঞ্চনজঙ্ঘা: পঞ্চগড়ে প্রকৃতিপ্রেমীদের উপচে পড়া ভিড় ঢাকার আদালতকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করতে হাইকোর্টে রিট। জরুরি প্রস্তুতিতে খাবার-পানি মজুদের হিড়িক: আসন্ন কোনো বিপর্যয়, নাকি বৈশ্বিক আত্মরক্ষার আগাম কৌশল শৃঙ্খল ভেঙে সাফল্যের শিখরে ব্যারিস্টার আঞ্জুমান আরা লিমার হার না মানা জীবনযুদ্ধ সাবেক বিমান বাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলা: রিমান্ডে দিশা আইনজীবী হলেই জনস্বার্থের দোহাই দিয়ে প্রশাসনিক সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা যায় না: হাইকোর্ট মিরপুরে ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, এলাকা রণক্ষেত্র শুধু নথিপত্র যাচাইয়ের অজুহাতে পুরোনো কর নির্ধারণ পুনরায় খোলার সুযোগ নেই: হাইকোর্ট ডিজিটালাইজেশন ও আইনজীবী কল্যাণে ঢাকা ট্যাক্সেস বার: ওকালতনামায় কিউআর কোড সংযোজন, চিকিৎসা সুবিধা ও স্থায়ী ঠিকানার স্বপ্নপূরণ পুলিশের ধাওয়ায় তুরাগে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ? দীপের বক্তব্যে নতুন তথ্য, পুরোপুরি আশ্বস্ত নয় পিবিআই

জ্বালানি তেল খালাসের নতুন দ্বার উন্মোচন

  • প্রকাশিত: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৪৭৯ বার পড়া হয়েছে

“জ্বালানি তেল খালাসের
নতুন দ্বার উন্মোচন ”

এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তা ঃ ২ডিসেম্বর ২০২৩।

গভীর সমুদ্র থেকে আমদানি কৃত তেলবাহী মাদার ভেসেল থেকে পাইপ লাইনের মাধ্যমে তেল খালাসের মাধ্যমে জ্বালানি খাতে নতুন দিনের সূচনা হয়েছে।

সৌদি 🇸🇦আরব থেকে আমদানীকৃত প্রায় ৮২,০০০ মেট্রিক টন ক্রুড অয়েল বোঝাই তেলবাহী জাহাজ থেকে গতকাল বেলা ১১: ৪৮ মিনিটে পাম্প করে ইন্সটলেশন অব সিংগেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপ লাইন প্রকল্পের আওতায় বঙ্গোপসাগরে স্থাপিত ভাসমান জেটি (এসপিএম বয়া) এর মাধ্যমে তেল মহেশখালিতে স্থাপিত ট্যাংক ফার্ম এলাকার ট্যাংকে স্টোরেজ করা হচ্ছে।

এতে জাহাজ থেকে তেল খালাসের সর্বোচ্চ সময় লাগবে ৪৮ ঘণ্টা।

যা ইতিপূর্বে লাইটারেজ অপারেশন এর মাধ্যমে খালাসের ক্ষেত্রে ১২ থেকে ১৪ দিনের মতো সময়ের প্রয়োজন হতো।

নতুন এই খালাস ও পরিবহন ব্যবস্থার ফলে পরিবেশ বান্ধব জ্বালানি তেল পরিবহনে এক নব দিগন্ত উন্মোচিত হলো।

এই নতুন সিস্টেম এ এসপিএম এর মাধ্যমে গভীর সমুদ্র থেকে আমদানি কৃত তেল খালাস ও পরিবহনে সময় সাশ্রয়ের পাশাপাশি বছরে রাষ্ট্রের খরচ কমবে ৮০০-১০০০ কোটি টাকা।

বিজয়ের মাসে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের মুক্তিযুদ্ধের চেতনা উজ্জীবিত হয়ে দেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাওয়া।

ছবি তথ্য সূত্র: জ্বালানি মন্ত্রণালয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট