1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধ ছাড়া উপায় নেই, কম্বোডিয়ার হুঁশিয়ারি। - আদালত বার্তা
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিসির পর এবার ঢাকার পুলিশ সুপারও হলেন একজন নারী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে প্রায় ৪০ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছে। আইনজীবীরা সমাজকে সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এবার জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আবেদন ১৭৩ আইনজীবীর ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষেই রায় দিল নিউইয়র্ক আদালত ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার

থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধ ছাড়া উপায় নেই, কম্বোডিয়ার হুঁশিয়ারি।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৩৬৩ বার পড়া হয়েছে

থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধ ছাড়া উপায় নেই, কম্বোডিয়ার হুঁশিয়ারি।

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ২৫ জুলাই ২০২৫

সীমান্ত সংকট সমাধানে এই মুহূর্তে থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেন। সেই সঙ্গে নিজ দেশের জনগণকে শান্ত থাকা এবং আতঙ্কগ্রস্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালের দিকে এক ফেইসবুক পোস্টে হুন সেন বলেছেন, “আজ থাইল্যান্ডের সেনাবাহিনী কম্বোডিয়ার সেনাবাহিনীকে লক্ষ্য করে আগ্রাসী হামলা চালিয়েছে। এটা তাদের পরিকল্পিত পদক্ষেপ, কারণ নির্ভরযোগ্য সূত্রে আমরা জানতে পেরেছি যে গতকাল থাইল্যান্ডের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড এই হামলার নির্দেশ দিয়েছিল।”

ফেইসবুকে এই স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘণ্টা পর এক ভিডিও বার্তায় কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী বলেন, “থাইল্যান্ডের সেনাবাহিনী বলেছিল যে তারা সীমান্ত এলাকার তা মোয়ান থম মন্দিরের প্রবেশপথ বন্ধ করে দেবে। আজ সকালের বিমান অভিযানের মাধ্যমে তা তারা করেছে।”

“এই মুহূর্তে থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধ ব্যাতীত আমাদের সামনে আর কোনো বিকল্প নেই। প্রিয় দেশবাসীকে বলছি, দয়া করে আতঙ্কগ্রস্ত হবেন না। চাল কিংবা খাবারের দোকানগুলোতে অতিরিক্ত ভিড় করবেন না, পণ্য মজুত কিংবা উচ্চমূল্যে পণ্য বিক্রয় করা থেকে বিরত থাকবেন।”

কম্বোডিয়ার সেনাবাহিনীর সাবেক জেনারেল হুন সেন ১৯৮৫ সালে প্রথম দেশটির প্রধানমন্ত্রী হন এবং ১৯৯৩ সাল পর্যন্ত তিনি এ পদে ছিলেন। পরে ১৯৯৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ২৫ বছর কম্বোডিয়ার প্রধানমন্ত্রী ছিলেন হুন সেন।

বর্তমানে কম্বোডিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের প্রেসিডেন্ড পদে আছেন তিনি। হুন সেনের আর একটি পরিচয়— তিনি বর্তমান প্রধানমন্ত্রী এবং কম্বোডিয়ার সাবেক উপ সেনাপ্রধান হুন মানেতের বাবা।

প্রসঙ্গত, এমারেল্ড ট্রায়াঙ্গল বা পান্না ত্রিভুজ নামের একটি ভূখণ্ড নিয়ে ১১৮ বছরের দ্বন্দ্ব চলছে দক্ষিণপূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওসের সীমানা মিলিত হয়েছে পান্না ত্রিভুজে। প্রাচীন মন্দির ও ধর্মীয় স্থাপনাসমৃদ্ধ পান্না ত্রিভুজকে থাইল্যান্ড এবং কম্বোডিয়া উভয়েই নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে।

এই সংকটের সূত্রপাত গত শতকের প্রথম দিকে। ওই সময় ফ্রান্সের ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল কম্বোডিয়া। ১৯০৭ সালে কম্বোডিয়ার একটি মানচিত্র প্রকাশ করে ফ্রান্স, সেখানে পান্না ত্রিভূজকে কম্বোডীয় ভূখণ্ড হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। থাইল্যান্ড সেই সময়েই এর প্রতিবাদ জানিয়েছিল।

পরে ১৯৫৩ সালের ৯ নভেম্বর ফ্রান্সের ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করে কম্বোডিয়া। কিন্তু স্বাধীনতার পরও পান্না ত্রিভূজকে নিজেদের দখলে রাখে দেশটির সরকার। ফলে থাইল্যান্ডের সঙ্গে সম্পর্ক আর স্বাভাবিক হয়নি দেশটির।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট