1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
দেশের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে ষড়যন্ত্রকারী গোষ্ঠী : প্রধানমন্ত্রী - আদালত বার্তা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১ বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্তের প্রত্যাশা শূন্যরেখায় মানুষ: পরিচয়হীনতার নির্মম বাস্তবতা ছিনতাইয়ের আতঙ্কে রাজধানী: বাড়ছে অপরাধ, ঝুঁকিতে নগরজীবন সিভিল জজ নিয়োগে ৫ বছরের ওকালতির অভিজ্ঞতা বাধ্যতামূলক করার দাবি জুডিসিয়াল সার্ভিস কমিশনে রাজশাহী বারের আবেদন কাজী নিয়োগে ৩ সদস্যের প্যানেল থেকে সিদ্ধান্তে গড়িমসি বেআইনি—হাইকোর্টের পর্যবেক্ষণ আবেগ নয়, আইনের পথে: মামলা করার আগে পরামর্শ নেওয়ার গুরুত্ব বাড়ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘চীন-বাংলাদেশ ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন’ উদ্বোধন: সমুদ্র গবেষণায় নতুন দিগন্ত বিয়ে করে অপরাধ করেননি নাসির-তামিমা: খালাসের রায়, আপিলের ঘোষণা বাদীপক্ষের। বাংলাদেশের বিচার ব্যবস্থায় আজ একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে নাসির-তামিমা-রাকিব মামলায় বিচারের রায় আজ।

দেশের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে ষড়যন্ত্রকারী গোষ্ঠী : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৯৯৫ বার পড়া হয়েছে
ফাইল ছবি

দেশের অগ্রগতি ষড়যন্ত্রকারী গোষ্ঠীর পছন্দ হয় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশ নিয়ে, সমাজ নিয়ে যখন ষড়যন্ত্র সফল হয় না, তখনই দেশের একটি শ্রেণি সমালোচনামুখর হয়।

সোমবার মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকের শুরুতে গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সুন্দর পরিবেশ নষ্ট করে সংঘাত সৃষ্টির পায়তারা করছে একটি মহল। বাংলাদেশের কোনো অগ্রগতি সেই গোষ্ঠীর পছন্দ হয় না।

তিনি বলেন, একটা ভালো পরিবেশকে নষ্ট করার জন্য, সংঘাত সৃষ্টি করার জন্য তারা বক্তব্য দেবে। আর তাদের ধরা হলে সেটাকে বলা হবে বাক স্বাধীনতা হরণ করা, এটা তো হয় না।

দেশ নিয়ে, সমাজ নিয়ে যখন ষড়যন্ত্র সফল হয় না। তখনই দেশের একটি শ্রেণি সমালোচনামুখর হয় বলেও জানান প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, তারা চায় বাংলাদেশ ভিক্ষুক হয়ে থাকবে। অন্যের কাছে হাত পেতে চলবে। যখনই সেই অবস্থার পরিবর্তন হতে শুরু করেছে, দেশবিরোধী ওই গোষ্ঠীর গায়ে জ্বালা ধরে গেছে। আর তারা উস্কানিমূলক বক্তব্য দিতে শুরু করেছে।

এসময় করোনার দ্বিতীয় ওয়েব রোধে ‘নো মাস্ক নো সার্ভিস’কে জোরদার করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট