শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
Title :
ভারতীয় ভিসা প্রক্রিয়ায় নতুন কড়াকড়ি: বাধ্যতামূলক হলো ‘ভিসা অঙ্গীকারনামা’ সি ক্রিস্টিন ফেয়ারের মন্তব্য ও আলী রিয়াজের একাডেমিক সংযোগ: ভূ-রাজনীতি, ন্যায়বিচার ও আন্তর্জাতিক প্রভাব একই মামলায় তথ্য গোপন করে ৩ বার আগাম জামিন: দুই আইনজীবীকে তলব করলেন হাইকোর্ট বিচার বিভাগের রন্ধ্রে রন্ধ্রে অনিয়ম: একটি মহাকাব্যের অবসান নাকি নতুন সংকটের শুরু? অসময়ে উঁকি দিচ্ছে রূপসী কাঞ্চনজঙ্ঘা: পঞ্চগড়ে প্রকৃতিপ্রেমীদের উপচে পড়া ভিড় ঢাকার আদালতকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করতে হাইকোর্টে রিট। জরুরি প্রস্তুতিতে খাবার-পানি মজুদের হিড়িক: আসন্ন কোনো বিপর্যয়, নাকি বৈশ্বিক আত্মরক্ষার আগাম কৌশল শৃঙ্খল ভেঙে সাফল্যের শিখরে ব্যারিস্টার আঞ্জুমান আরা লিমার হার না মানা জীবনযুদ্ধ সাবেক বিমান বাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলা: রিমান্ডে দিশা আইনজীবী হলেই জনস্বার্থের দোহাই দিয়ে প্রশাসনিক সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা যায় না: হাইকোর্ট

পুলিশ কথা না শুনলে আমার দরজা খোলা, আসুন: ডিএমপি কমিশনার

  • প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ১১৭৯ বার পড়া হয়েছে

এলাকার ওসি, ডিসিদের বলার পরও অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা না নিলে ভুক্তভোগীদের সরাসরি ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপি কার্যালয়ে আসার আহবান জানিয়েছেন কমিশনার।

শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজারবাগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমে আসবে বলেও জানান তিনি।

মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র. এই স্লোগানে শনিবার রাজারবাগে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, পুলিশের ভালো কাজে সবার আগে এগিয়ে আসার পাশাপাশি অসাধু সদস্যদের বিরুদ্ধে পুলিশ সদস্যদেরই সবার আগে প্রতিবাদ করতে হবে। এছাড়া যে কোনো অভিযোগের বিষয়ে সব সময় সবার জন্য তার দরজা উন্মুক্ত বলেও জানান ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, এলাকার যে কোনো সমস্যা নিয়ে আপনারা পুলিশের সঙ্গে কথা বলেন। পুলিশ কথা না শুনলে আমার দরজা খোলা আছে, আমার সাথে কথা বলেন।

এদিকে, গণমাধ্যমে পুলিশের সমালোচনা করাকে ইতিবাচক আখ্যায়িত করে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, এর মাধ্যমে অসাধুদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সহজ হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান বলেন, অপরাধ সব কমিউনিটিতেই সংগঠিত হয়। সেগুলো পত্রিকাতে আসার জন্য কারণ রয়েছে। এতে আমরা শিক্ষা নিতে পারব।

কমিউনিটি পুলিশের মাধ্যমে সমাজে অপরাধ সংগঠিত হওয়ার আগেই তা থামানো সম্ভব বলেও জানান তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট