বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
Title :
মুন্সীগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু কিশোরগঞ্জে জামান খুনের মামলায় খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের ঢাকার প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার ও ট্রাফিক বিভাগ। সাতাত্তর বছরে আওয়ামী লীগ: নিষেধাজ্ঞা, সংকট ও পুনর্গঠনের চ্যালেঞ্জ চট্টগ্রাম এডিটরস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ওসমান গনি মনসুর সংবর্ধিত হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে হতে হবে :এম এ মালেক  ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েন ধামরাইয়ে পরিত্যক্ত ৩০০ কোটি টাকার ক্যানসার হাসপাতাল প্রকল্প: স্বপ্ন ভেঙে এখন ভুতুড়ে স্থাপনা বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির আপিল বিভাগের গুরুত্বপূর্ণ সিভিল মামলায় রাষ্ট্রপক্ষে সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে দুর্নীতির রিপোর্ট  করায় কারাগারে সম্পাদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ই–মেইলে হুমকি দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে

  • প্রকাশিত: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ই–মেইলে হুমকি দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে

এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তাঃ৪ জানুয়ারি ২০২৪।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ই–মেইলে হুমকি দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম আন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। সৌদি সরকারের সহায়তায় হুমকিদাতা দুজনকে শনাক্ত করে দেশে ফেরানো হয়েছে বলে জানিয়েছে সিটিটিসি। তাঁরা যুবদলের নেতা বলেও জানায় সিটিটিসি।

গত বছরের ১৭ এপ্রিল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পাবলিক রিলেশন সেন্টারের ই-মেইলে প্রধানমন্ত্রীকে হ*ত্যা করার হু*মকি দেওয়া হয়।

গ্রেপ্তার দুজন হলেন দ্বীন ইসলাম ও কবির হোসেন। গ্রেপ্তার কবির হোসেন সৌদি আরবে যুবদলের একাংশের সভাপতি। দ্বীন ইসলামও যুবদলের নেতা। দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্যই তাঁরা প্রধানমন্ত্রীর ওপর হামলার হুমকি দিয়েছিলেন। তাঁদের সঙ্গে অন্য আরও কেউ জড়িত রয়েছেন কি না, সেটা জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে সিটিটিসি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews