বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
Title :
বাংলাদেশের প্রথম নারী পাইলট রোকসানা: স্বপ্ন, সংগ্রাম ও এক মর্মান্তিক ইতিহাস প্রফেসর কাবেরী গায়েনকে ঘিরে বিতর্ক,অভিযোগ, প্রতিক্রিয়া ও সমসাময়িক প্রেক্ষাপট ৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়সওয়াল বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার?

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ গেল এক পাইলটের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৩৩৭ বার পড়া হয়েছে

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ গেল এক পাইলটের

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ৯ই মে ২০২৪
প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ গেল এক পাইলটের
আসীম জাওয়াদ – ফাইল ছবি
চট্টগ্রামে পতেঙ্গায় অবতরণের সময় বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দুই পাইলট প্যারাসুটে নামতে সক্ষম হলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) দুপুর সাড় ১২টার দিকে পতেঙ্গার বানৌজা ঈসা খাঁ হাসপাতালে পাইলট স্কোয়াড্রন লিডার আসীম জাওয়াদ মৃত্যুবরণ করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটনের পুলিশের উপকমিশনার (বন্দর) শাকিলা সোলতানা গণমাধ্যমকে জানান, বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে একজন পাইলটের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আহত কো-পাইলট উইং কমান্ডার সুহান।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর ওয়াই এ কে-১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে পতেঙ্গা এলাকায় দুর্ঘটনায় পতিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট