শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
Title :
মাঠের রাজনীতিতে জোটবদ্ধ হচ্ছে আ.লীগের শরিকরা গুম-নির্যাতনের বিচার চায় সবাই, দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকার আহ্বান ফখরুলের এনআইডি মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে তা নবায়ন বাধ্যতামূলক করার কথা ভাবছে ইসি হাইকোর্টে একদিনে ৩৪০৯ পুরোনো মামলা নিষ্পত্তি বাংলাদেশিদের জন্য পুনরায় চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা ঢাকাসহ ৫ কেন্দ্রে মিলবে সেবা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নন-প্র্যাক্টিশনার সদস্যদের ৩০ জুলাইয়ের মধ্যে সদস্যপদ স্থগিতের নির্দেশ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির যুবলীগ নেতার মৃত্যুর ঘটনায় এসপি মাসুদ সহ ৮ জনের বিরুদ্ধে আদালতে এজাহার দাখিল করেছেন মৃত  নুরুল আলমের মা নূর জাহান। হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের কোচ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট মুন্সীগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু

ফের স্টেশনে ভিক্ষা করছেন সেই রানু মণ্ডল!

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ১০৬২ বার পড়া হয়েছে
রানু মণ্ডল

রাতারাতি তারকা বনে যাওয়া ইন্টারনেট সেনসেশন রানু মণ্ডল আবারো ফিরে গেছেন পশ্চিমবঙ্গের রানাঘাট স্টেশনে। সেখানে ফের ভিক্ষা করছেন তিনি।

সেই পুরনো দিনের মতোই এখন প্রতিদিন দুই বেলা পেট ভরে খেতে তার খুব কষ্ট হচ্ছে। অনেকটা অনাহারেই রানুর দিন কাটছে বলে জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়।

রানু নাকি সেই আগের মতোই পথচলতি মানুষের কাছে হাত পেতে পেট চালাতে হচ্ছে। এখন তার সম্বল পাড়া-প্রতিবেশীদের দেওয়া সাহায্য।

এই রানু হিমেশ রেশমিয়ার হাত ধরে বলিউডে গেয়েছেন। হিমেশ রেশমিয়ার ‘হ্যাপি হার্ডি অ্যান্ড হীর’ সিনেমায় প্লেব্যাক সিঙ্গার হিসেবে তিনটি গানে কণ্ঠ দেন তিনি। এটাও মানুষের মাঝে আরেকটি আলোচনার বিষয় ছিল। রেলওয়ে প্লাটফর্ম থেকে উঠে এসে বলিউডে প্রথম গান গাওয়ার পর থেকেই রানু মণ্ডলের অনেক ভক্ত-অনুরাগী তৈরি হয়ে যায়।

তবে তার কিছু কর্মকাণ্ড ভক্তদের দ্বিধা-দ্বন্দ্বে ফেলে দেয়। তাকে আদৌ আইডল হিসেবে ভালোবাসা উচিত কিনা, তা নিয়ে কথা বলেন অনেকে। আস্তে আস্তে তিনি তার বিতর্কিত কাজের জন্য মানুষের অপছন্দের তালিকায় চলে যান।

অবশেষে রানুকে ফিরে যেত হলো নিজের আপন ঠিকানায়। আবারো কষ্টে দিন কাটাতে হচ্ছে তার। রেল স্টেশনে ভিক্ষা করে দিন কাটাচ্ছেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews