বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
Title :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট মুন্সীগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু কিশোরগঞ্জে জামান খুনের মামলায় খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের ঢাকার প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার ও ট্রাফিক বিভাগ। সাতাত্তর বছরে আওয়ামী লীগ: নিষেধাজ্ঞা, সংকট ও পুনর্গঠনের চ্যালেঞ্জ চট্টগ্রাম এডিটরস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ওসমান গনি মনসুর সংবর্ধিত হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে হতে হবে :এম এ মালেক  ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েন ধামরাইয়ে পরিত্যক্ত ৩০০ কোটি টাকার ক্যানসার হাসপাতাল প্রকল্প: স্বপ্ন ভেঙে এখন ভুতুড়ে স্থাপনা বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির আপিল বিভাগের গুরুত্বপূর্ণ সিভিল মামলায় রাষ্ট্রপক্ষে সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম

বৃহস্পতিবার চূড়ান্ত হবে নৌকার মাঝিদের নাম

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ৪৩৯ বার পড়া হয়েছে

বৃহস্পতিবার চূড়ান্ত হবে নৌকার মাঝিদের নাম
নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ ২১ নভেম্বর, ২০২৩
বৃহস্পতিবার চূড়ান্ত হবে নৌকার মাঝিদের নাম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে অংশ নিতে ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নৌকার প্রার্থীরা। এদের মধ্যে ৩০০ জন পাবেন নৌকার মনোনয়ন, বাকিরা বাদ পড়বেন। আর এজন্য অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার পর্যন্ত। ওইদিন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সেখানেই চূড়ান্ত হবে কারা হবেন এবারের নৌকার মাঝি।

আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া সংবাদমাধ্যমকে জানিয়ছেন, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় তেজগাঁওয়ের ঢাকা জেলা ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভা হবে। এতে সভাপতিত্ব করবেন মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সভায় ৩০০ সংসদীয় আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হবে।
এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গত চারদিনে তিন হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এরমধ্যে ঢাকা বিভাগ থেকে সর্বোচ্চ ৭৩০টি মনোনয়ন ফরম সংগ্রহ হয়। আর চট্টগ্রাম থেকে ৬৫৯টি, রাজশাহী থেকে ৪০৯টি, খুলনা থেকে ৪১৬টি, রংপুর থেকে ৩০২টি, ময়মনসিংহ থেকে ২৯৫টি, সিলেট থেকে ১৭২টি এবং বরিশাল থেকে ২৫৮টি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
এ ছাড়া মনোনয়ন ফরম সংগ্রহের জন্য অনলাইন ১২১টি আবেদন করা হয়। এতে ক্ষমতাসীন দলটির আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।

গত শনিবার থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। দলীয় সভাপতি শেখ হাসিনা নিজের ফরম কিনে এর উদ্বোধন করেন। এরপর টানা চারদিন সকাল থেকে বিকেল পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেয়ার কার্যক্রম চলে। আজ মঙ্গলবার ছিল মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেয়ার শেষদিন।

গত বুধবার (১৫ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ইসির ঘোষণা অনুযায়ী ভোট অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি। এছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।

রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

প্রানবন্ত উদ্দিপনার মধ্য দি‌য়ে আ‍‍` লী‌গের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শেষ
চার দিনে আ.লীগের ৩৩৬২ মনোনয়ন ফরম বিক্রি, আয় ১৭ কোটি
শেষ দিনের ৩ ঘণ্টায় আ.লীগের মনোনয়ন ফরম কি‌নে‌ছেন ১৭১ প্রার্থী

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews