1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
ভারতের মেঘালয়ের উমগট নদী: স্বচ্ছ পানির জীবন্ত অ্যাকুয়ারিয়াম - আদালত বার্তা
শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিসির পর এবার ঢাকার পুলিশ সুপারও হলেন একজন নারী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে প্রায় ৪০ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছে। আইনজীবীরা সমাজকে সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এবার জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে জাতিসংঘে আবেদন ১৭৩ আইনজীবীর ট্রাম্প প্রশাসনকে উপেক্ষা করে মাদুরোর পক্ষেই রায় দিল নিউইয়র্ক আদালত ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর উদ্যোগ, কমবে যানজট জেলা আইনজীবী সমিতিতে সদস্যভুক্তির নামে অস্বাভাবিক ফি নির্ধারণে চাপে পড়ছেন নবীন আইনজীবীরা। কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে সংশ্লিষ্ট আইনে দ্রুত বিচার

ভারতের মেঘালয়ের উমগট নদী: স্বচ্ছ পানির জীবন্ত অ্যাকুয়ারিয়াম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ২৮৭ বার পড়া হয়েছে

ভারতের মেঘালয়ের উমগট নদী: স্বচ্ছ পানির জীবন্ত অ্যাকুয়ারিয়াম!

এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তাঃ১৬ জুন ২০২৪।

হঠাৎ দেখলে মনে হবে পানিতে নয়, যেন শূন্যে ভেসে ভেসে চলছে নৌকা! একটু ভালো করে তাকালে বুঝতে পারবেন নৌকার নিচের অসম্ভব স্বচ্ছ পানির সূক্ষ্ম আস্তরণ। অদ্ভুত নীল পানির এই নদীর নাম উমগট। পাহাড়ি নদীটির অবস্থান ভারতের মেঘালয়ে।

একটা নদীর পানি ঠিক কতটা স্বচ্ছ হতে পারে,এর উত্তর পেতে চাইলে আপনাকে উমগট নদীতে যেতেই হবে। কল্পনাকেও হার মানানো স্বচ্ছ পানি এখানে। ১০ ফুট থেকে শুরু করে ২০০ ফুট পর্যন্ত পানি একেবারে স্বচ্ছ। এতই স্বচ্ছ যে পানির নিচের পাথর, মাছ, সাপ, বালি- সবকিছুই পুঙ্খানুপুঙ্খ দেখা যায়। সূর্যের ঝলমলে আলো নদীর নিচ পর্যন্ত চলে যায় এক নিমিষেই।

ভর দুপুরে এই নদী পরিণত হয় ঝলমলে এক প্রাকৃতিক অ্যাকুয়ারিয়ামে। এখানে মাছের দল দৌড়ে চলে চোখের সামনে, নদীর নিচের টুকরো পাথরে সূর্যের কিরণ ঠিকরে পড়ে এক অদ্ভুত ভালোলাগায়। কাঁচের মতো স্বচ্ছ এই নদীতে ডুব দিয়ে আপনি দেখতে পারবেন পানির নিচের জগত। দেখতে পারবেন কীভাবে সংসার পেতেছে ছোটবড় মাছ। আর নৌকায় উঠে পড়লে দেখা মিলবে জীবন্ত অ্যাকুয়ারিয়ামের! রূপকথার মতো এই নদীটির পাড়ে তাঁবু টাঙিয়ে থাকতেও পারেন চাইলে।

উমগট নদীই আমাদের দেশে ঢুকেছে গোয়াইন নদী হিসেবে, যেটাকে আমরা অনেকেই বলি জাফলং নদী। বাংলাদেশের একদমই কাছে এর অবস্থান। জাফলং থেকে বড় জোর ৮ কিলোমিটার গেলেই পেয়ে যাবেন স্বচ্ছ পানির এই নদীটি। উমগটের সৌন্দর্য দেখতে চাইলে এখনই আদর্শ সময়। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত নদীর পানি থাকে স্বচ্ছ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট