1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
মুজিব হত্যার ৫০ বছর: যা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা  যেভাবে শোক প্রকাশ করছেন। - আদালত বার্তা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিশু রামিসা হত্যা: ফাঁসির ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট রক্তাক্ত মানুষ, নির্লিপ্ত সমাজ: কমলাপুরের ঘটনা মানবতার সংকটের আরেক নির্মম উদাহরণ ঢাকার ইতিহাসে নতুন দিগন্ত: নাজিমুদ্দিন রোডের খননে মিলল ৬০০ বছরের প্রাচীন দুর্গ, ইঙ্গিত আড়াই হাজার বছরের পুরোনো জনপদের রাজধানীর যানজট নিরসনে বড় উদ্যোগ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরানোর নির্দেশ বিচার বিভাগের পৃথক সচিবালয় ইস্যুতে আপিল শুনানি ১ সেপ্টেম্বর ৭ দিনেই বিচারকার্য সম্পন্নবাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার রায় বুধবার আইনজীবীদের প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি কি ন্যায়বিচারের পথে নতুন বাধা? বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১ বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্তের প্রত্যাশা শূন্যরেখায় মানুষ: পরিচয়হীনতার নির্মম বাস্তবতা

মুজিব হত্যার ৫০ বছর: যা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা  যেভাবে শোক প্রকাশ করছেন।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

মুজিব হত্যার ৫০ বছর: যা লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা  যেভাবে শোক প্রকাশ করছেন।

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১৫ ই আগস্ট ২০২৫

আজ ১৫ আগস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম প্রয়াণ দিবস। ১৯৭৫ সালের এই দিনে এই নেতাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। এই দিনে বিগত আওয়ামী লীগ সরকার জাতীয় শোক দিবস পালন করলেও গত বছর থেকে জাতীয় দিবস বাতিল করা হয়।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ১৫ আগস্ট ঘিরে কেউ কোনো কর্মসূচি পালন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা শোক পালন করছেন। তারা পোস্টে নানাভাবেই শোক প্রকাশ করছেন। এই তালিকায় রয়েছেন শোবিজ তারকারাও। অভিনেতা খায়রুল বাসার নির্মলেন্দু গুণের একটি কবিতা পোস্ট করে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন।

শুক্রবার দুপুরে ঢাকাই সিনেমার তারকা শাকিব খান তার ফ্যান পেইজে এক ফেসবুক পোস্টে শেখ মুজিবের ৫০তম প্রয়াণ দিবসে শোক প্রকাশ করেছেন। ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ এই অভিনেতা তার পোস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পোস্ট করেন। যেখানে লিখেছেন, শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা।

শাকিব খানের করা পোস্টটি সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। এক ঘণ্টার মধ্যে দেড় লক্ষাধিক লাইক পড়ে পোস্টটিতে। নায়ক শাকিব খান কখনোই সরাসরি কোনো দলীয় ব্যানারে যুক্ত ছিলেন না। তিনি সবসময় নিজেকে রাজনীতির বাইরে রেখেছেন।

সংগীত শিল্পী কোনাল লিখেছেন, বিনম্র শ্রদ্ধা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনার আত্মার মাগফিরাত কামনা করি। আমীন।

শেখ মুজিবুর রহমানের একটি ছবি পোস্ট করে জাহের আলভী লিখেছেন, কেউ মানুক আর না মানুক , আজ শোক দিবস। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।

অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, আমি কোন দল করিনা। একাত্তরের শেখ মুজিবুর রহমান কখনোই মিথ্যা না, শ্রুদ্ধা। নাজিফা তুষিও বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ নাম্বারের ছবি পোস্ট করে জানিয়েছেন, বিনম্র শ্রদ্ধা।

আরশ খান লিখেছেন, ‘সাত কোটি জনতার হে বঙ্গ জননী, রেখেছো বাঙালি করে, মানুষ করোনি।’ কবি গুরু তোমার কথা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে, আমার বাঙালি আজ মানুষ হয়েছে। সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি পোস্ট করেছেন। ওই ছবির সঙ্গে লাইন যুক্ত করার কারণ হিসেবে আজ সাধারণ মানুষের শোক প্রকাশকে বুঝিয়েছেন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট