বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
Title :
ফ্রিল্যান্সিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিপ্লব: টিকে থাকতে ফ্রিল্যান্সারদের করণীয় কী? প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী নস্টালজিয়ার এক ঝলক: পুরান ঢাকায় যখন দাপিয়ে বেড়াত ঐতিহ্যবাহী ‘মুড়ির টিন’ কেন আন্দোলনে যাবো না?’— ১৪ বছরের ইমনের রক্তাক্ত পরিণতির কথা ট্রাইব্যুনালে জানালেন মা স্নেহের আঁচলে মহত্তম আত্মত্যাগ: মাইলস্টোন ট্র্যাজেডির তিন অমর শিক্ষিকা ও আমাদের বাস্তবতা বাধার পাহাড় পেরিয়েই সাফল্যের চূড়ায় পৌঁছাতে হয় সংগ্রাম, ব্যর্থতা ও প্রতিকূলতাই মানুষকে সাফল্যের প্রকৃত মূল্য শেখায় দেনমোহর আদায়ে বাধ্য করা হলে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবেন আদালত: হাইকোর্ট কর ফাঁকি ধরতে এনবিআরের এআই প্রযুক্তি: কড়া নজরে বিলাসবহুল গাড়ির মালিকরা কক্সবাজার থেকে মিয়ানমার হয়ে সরাসরি চীন: বাংলাদেশের সামনে ভূ-অর্থনীতির নতুন দিগন্ত বৈধ ভিসা থাকলেই প্রবেশের অধিকার নিশ্চিত নয়: দিল্লি হাইকোর্ট

মেট্রোরেলের দরজায় শাড়ি আটকে প্রাণ হারালেন এক নারী।

  • প্রকাশিত: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৫৫২ বার পড়া হয়েছে

মেট্রোরেলের দরজায় শাড়ি আটকে প্রাণ হারালেন এক নারী।
নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ১৭ ডিসেম্বর ২০২৩
ভারতে মেট্রো ট্রেনের দরজায় শাড়ি আটকে মেট্রোর নিচে পড়ে প্রাণ হারিয়েছেন এক নারী। প্রথমে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও পরে মারা যান ওই নারী।

মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে দেশটির রাজধানী দিল্লির ইন্দরলোক স্টেশনে।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে শনিবার (১৬ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, দিল্লির ইন্দরলোক স্টেশনে মেট্রোর দরজা বন্ধ হয়ে যাওয়ার পর ওই নারীর পোশাকের একটি অংশ দরজায় আটকে যায়। এই ঘটনার জেরে মেট্রোর নিচে পড়ে যান তিনি। ওই নারী ট্রেন থেকে নামছিলেন নাকি ট্রেনে উঠছিলেন তা জানা যায়নি। তবে ৩৫ বছর বয়সী ওই নারীর নাম রিনা বলে জানা গেছে।

দিল্লি মেট্রোর চিফ পাবলিক রিলেশনস অফিসার অনুজ দয়াল জানিয়েছেন, গত ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার ইন্দরলোক মেট্রো স্টেশনে এই ঘটনা ঘটেছে। ওই নারীর শাড়ির একটি অংশ মেট্রোর দরজায় আটকে যায়। এরই জেরে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যায় তিনি মারা যান।

মেট্রো রেলওয়ের নিরাপত্তা কমিশনার এই ঘটনার তদন্ত করবেন বলেও জানিয়েছেন অনুজ দয়াল।

ভিকি নামে নিহত ওই নারী যাত্রীর এক আত্মীয় জানিয়েছেন, ‘ইন্দরলোক মেট্রো স্টেশনে পৌঁছানোর পর ট্রেন পরিবর্তন করার কথা ছিল রিনার। সে সময়ই তার শাড়ি মেট্রোর দরজায় আটকে যায় বলে ধারণা করা হচ্ছে। সেসময় পড়ে গিয়ে গুরুতর চোট পান তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।’

তিনি আরও জানান, পশ্চিম দিল্লির নাংলোই থেকে মোহন নগরে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন রিনা। প্রায় সাত বছর আগে রিনার স্বামী মারা যান। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

এ ঘটনায় দিল্লি পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে এনডিটিভি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট