মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
Title :
বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার? স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নিয়োগ নিয়ে বিতর্ক: বঞ্চিত আইনজীবীদের বিক্ষোভ, স্বচ্ছতার দাবি কক্সবাজার পর্যন্ত বর্ধিত হচ্ছে মহানগর এক্সপ্রেস

মেট্রোরেল ১ ও ৫ উত্তর লাইনের কাজ দ্রুত শুরু করতে জাইকার আহ্বান

  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৬০৫ বার পড়া হয়েছে

মেট্রোরেল ১ ও ৫ উত্তর লাইনের কাজ দ্রুত শুরু করতে জাইকার আহবান।

নিউজ ডেস্ক আদালত বার্তাঃ১০ অক্টোবর ২০০০ ২৫ 
মেট্রোরেল-১ এবং মেট্রো-৫ (উত্তর লাইন) প্রকল্পের নির্মাণকাজ দ্রুত শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে প্রকল্প দুটির ঋণদাতা সংস্থা জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা-জাইকা। সম্প্রতি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে পৃথক চিঠিতে এ আহ্বান জানানো হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালককেও এ বিষয়ে চিঠি দিয়েছে জাইকা।

মেট্রোরেল-১ প্রকল্পের রুট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত। ২০৩০ সালে প্রকল্পটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা। এখন পর্যন্ত প্রকল্পটির ভৌত কাজ শুরু করা হয়নি। মাত্র ডিপোর জন্য জমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে। অন্যদিকে মেট্রোরেল-৫ (উওর লাইন)-এর রুট হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত। প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ২০২৮ সালে। এর ভৌত কাজ এখনও শুরু করা সম্ভব হয়নি। ২০১৯ সালের অক্টোবর এবং ডিসেম্বরে একনেক বৈঠকে প্রকল্প দুটির অনুমোদন দেওয়া হয়।

চিঠিতে জাইকা বলেছে, বিভিন্ন জটিলতায় প্রকল্প দুটির বাস্তবায়ন পর্যায়ে বিলম্ব হচ্ছে। প্রকল্পের ঋণের অর্থ একটি নির্দিষ্ট সময়ের জন্য আলাদা করে রাখা আছে। এ অর্থ ব্যবহার না হলে তাদের ঋণ শৃঙ্খলায় সমস্যা হচ্ছে। প্রকল্প দুটির জন্য জাপানি বিশেষজ্ঞদের সহায়তা নেওয়ার কথা রয়েছে। প্রকল্প দুটি নগর যোগাযোগ সহজ করবে বলে আশা করা হচ্ছে। সার্বিক বিবেচনায় প্রকল্প দুটির নির্মাণকাজ শুরু করা প্রয়োজন।

২০২২ সালের জুনে জাইকা এমআরটি-৫ উত্তর লাইন নির্মাণে প্রায় ১০০ কোটি ডলার ঋণ নিশ্চিত করে। এমটিআর-১ প্রকল্পে জাইকার প্রতিশ্রুত ঋণের পরিমাণ ৫৪ কোটি ডলার।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট