1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
যে শর্তে ২৮ অক্টোবর বিএনপিকে সমাবেশের অনুমতি দিতে চান স্বরাষ্ট্রমন্ত্রী। - আদালত বার্তা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর যানজট নিরসনে বড় উদ্যোগ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরানোর নির্দেশ বিচার বিভাগের পৃথক সচিবালয় ইস্যুতে আপিল শুনানি ১ সেপ্টেম্বর ৭ দিনেই বিচারকার্য সম্পন্নবাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার রায় বুধবার আইনজীবীদের প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি কি ন্যায়বিচারের পথে নতুন বাধা? বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১ বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্তের প্রত্যাশা শূন্যরেখায় মানুষ: পরিচয়হীনতার নির্মম বাস্তবতা ছিনতাইয়ের আতঙ্কে রাজধানী: বাড়ছে অপরাধ, ঝুঁকিতে নগরজীবন সিভিল জজ নিয়োগে ৫ বছরের ওকালতির অভিজ্ঞতা বাধ্যতামূলক করার দাবি জুডিসিয়াল সার্ভিস কমিশনে রাজশাহী বারের আবেদন কাজী নিয়োগে ৩ সদস্যের প্যানেল থেকে সিদ্ধান্তে গড়িমসি বেআইনি—হাইকোর্টের পর্যবেক্ষণ

যে শর্তে ২৮ অক্টোবর বিএনপিকে সমাবেশের অনুমতি দিতে চান স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ৪৬৫ বার পড়া হয়েছে

যে শর্তে ২৮ অক্টোবর বিএনপিকে সমাবেশের অনুমতি দিতে চান স্বরাষ্ট্রমন্ত্রী।
নিউজ ডেস্ক আদালত বার্তা : ২৪ অক্টোবর ২০২৩

যে শর্তে ২৮ অক্টোবর বিএনপিকে সমাবেশের অনুমতি দিতে চান স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বিএনপি নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রম করবে না, এমন ওয়াদা করলে আগামী ২৮ অক্টোবর সমাবেশের অনুমতি দেয়া হবে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) রাজধানীর মধুবাগ মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

২৮ অক্টোবর সমাবেশকে ঘিরে অনেকেই অনেক কথা বলছেন উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, আমি মনে করি বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে, তাদের সমাবেশের অনুমতি মিলবে। পুলিশ কমিশনার তাদের ওয়াদাগুলো পর্যালোচনা করে অনুমতি দেবেন বলে আমি মনে করি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ দেশের মানুষ কখনোই সন্ত্রাস-জঙ্গিবাদ পছন্দ করে না। বিএনপির শাসনামলে জঙ্গি-সন্ত্রাস দিয়ে একটি অরাজকতা তৈরি করেছিল।
দেশের মানুষ যেহেতু একবার বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের ওপর আর কখনো আস্থা এবং বিশ্বাস রাখবে না।

তিনি বলেন, বিএনপি কখনো সমাবেশ দিচ্ছে, কখনো ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি দিচ্ছে। তাদের কোনো আন্দোলন কর্মসূচিতে বাধা দেয়া হয়নি। জনগণ যদি চায় তবে তারা আবার ক্ষমতায় আসতে পারবে। সেজন্য তাদের জনগণের কাছে যেতে হবে, নির্বাচনে আসতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট