বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
Title :
বাংলাদেশের প্রথম নারী পাইলট রোকসানা: স্বপ্ন, সংগ্রাম ও এক মর্মান্তিক ইতিহাস প্রফেসর কাবেরী গায়েনকে ঘিরে বিতর্ক,অভিযোগ, প্রতিক্রিয়া ও সমসাময়িক প্রেক্ষাপট ৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়সওয়াল বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার?

শহীদদের স্মরণসভা ১৪ সেপ্টেম্বর, খরচ ধরা হয়েছে ৫ কোটি টাকা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৫ বার পড়া হয়েছে
  1. শহীদদের স্মরণসভা ১৪ সেপ্টেম্বর, খরচ ধরা হয়েছে ৫ কোটি টাকা।
    নিউজ ডেস্ক আদালত বার্তাঃ ১০ সেপ্টেম্বর, ২০২৪
    অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
    ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণসভা আগামী ১৪ সেপ্টেম্বর জানিয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এই স্মরণসভার খরচ ধরা হয়েছে ৫ কোটি টাকা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় এটি অনুমোদন হয়েছে বলে জানান তিনি।

সালেহউদ্দিন আহমেদ বলেন, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র ১৪ সেপ্টেম্বর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণসভা অনুষ্ঠিত হবে।

স্মরণ সভায় দেশি-বিদেশি অতিথিরা থাকবেন জানিয়ে তিনি বলেন, স্মরণ সভায় কারা থাকবেন তা ঠিক করবেন তথ্য উপদেষ্টা।

এর আগে, ৯ সেপ্টেম্বর (সোমবার) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানান, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্র-জনতার অভ্যুত্থানে সব শহীদদের স্মরণে একটি স্মরণসভার আয়োজন করা হবে।

তিনি বলেন, সরকার স্মরণসভায় শহীদদের পরিবারকে সর্বোচ্চ সম্মাননা দেবে। ‘বাংলা ব্লকেড’, ‘কমপ্লিট শাটডাউন’ এবং ‘লংমার্চ টু ঢাকা’ ঘটনাগুলোকে অবশ্যই তুলে ধরতে হবে কারণ এই শব্দগুলো গণআন্দোলনে টনিক হিসেবে কাজ করেছে।

তিনি আরও বলেন, স্মরণসভাটি এভাবেই আয়োজন করা হবে যাতে এটি জুলাইয়ের গণআন্দোলনের আবহ তৈরি করতে পারে।

স্মরণসভার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবেন মো. নাহিদ ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল হক অনুষ্ঠানের বিভিন্ন নকশা সম্পর্কে তার মতামত দেন। বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ সচিব ড. মো. মুশফিকুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট