বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
Title :
ফ্রিল্যান্সিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিপ্লব: টিকে থাকতে ফ্রিল্যান্সারদের করণীয় কী? প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী নস্টালজিয়ার এক ঝলক: পুরান ঢাকায় যখন দাপিয়ে বেড়াত ঐতিহ্যবাহী ‘মুড়ির টিন’ কেন আন্দোলনে যাবো না?’— ১৪ বছরের ইমনের রক্তাক্ত পরিণতির কথা ট্রাইব্যুনালে জানালেন মা স্নেহের আঁচলে মহত্তম আত্মত্যাগ: মাইলস্টোন ট্র্যাজেডির তিন অমর শিক্ষিকা ও আমাদের বাস্তবতা বাধার পাহাড় পেরিয়েই সাফল্যের চূড়ায় পৌঁছাতে হয় সংগ্রাম, ব্যর্থতা ও প্রতিকূলতাই মানুষকে সাফল্যের প্রকৃত মূল্য শেখায় দেনমোহর আদায়ে বাধ্য করা হলে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবেন আদালত: হাইকোর্ট কর ফাঁকি ধরতে এনবিআরের এআই প্রযুক্তি: কড়া নজরে বিলাসবহুল গাড়ির মালিকরা কক্সবাজার থেকে মিয়ানমার হয়ে সরাসরি চীন: বাংলাদেশের সামনে ভূ-অর্থনীতির নতুন দিগন্ত বৈধ ভিসা থাকলেই প্রবেশের অধিকার নিশ্চিত নয়: দিল্লি হাইকোর্ট

শেখ হাসিনার পাশে থাকার কথা জানিয়ে যা বললেন ঋষি সুনাক

  • প্রকাশিত: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৫০ বার পড়া হয়েছে

শেখ হাসিনার পাশে থাকার কথা জানিয়ে যা বললেন ঋষি সুনাক
নিউজ ডেস্ক আদালত বার্তা : ফেব্রুয়ারি ৭, ২০২৪
শেখ হাসিনার পাশে থাকার কথা জানিয়ে যা বললেন ঋষি সুনাক
বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

বুধবার (৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে লন্ডনের বাংলাদেশ হাইকমিশন।

শেখ হাসিনাকে লেখা চিঠিতে ঋষি সুনাক বলেছেন, “সরকারের ঐতিহাসিক পঞ্চম মেয়াদে যাত্রা শুরু করেছেন এবং সাম্প্রতিক বছরগুলোতে আপনার নেতৃত্বে বাংলাদেশে চমকপ্রদ উন্নয়ন অর্জনের প্রতিফলন ঘটিয়েছেন।”

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, “আমি দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারত্ব জোরদার এবং স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের সমর্থনে আমার প্রতিশ্রুতি ব্যক্ত করছি।”

ঋষি সুনাক বলেন, “আমাদের অংশীদারত্ব এক গভীর অভিন্ন ইতিহাস ও বন্ধুত্বের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে, যার ভিত্তি মানুষে মানুষে দৃঢ় বন্ধন। অধিকার ও স্বাধীনতার অগ্রগতির পাশাপাশি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যেতে পারে। এই মূল্যবোধগুলো কমনওয়েলথ পরিবারের মূল ভিত্তি এবং এটি গতিশীল গণতান্ত্রিক সমাজ গঠন করে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় বিনিয়োগ আকর্ষণ করে।”

শেখ হাসিনাকে লেখা চিঠিতে ঋষি সুনাক আরও বলেন, “আমি অভিবাসন বিষয়ে সহযোগিতাকে আমাদের দ্বিপক্ষীয় আলোচ্যসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছি। আপনি সদয়ভাবে যুক্তরাজ্যে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর একটি টেকসই ও সুশৃঙ্খল উপায়কে সমর্থন করেছেন। আমি আশা করছি, পারস্পরিক সহযোগিতার বৃহত্তর সূচির অংশ হিসেবে প্রক্রিয়াটি চূড়ান্ত হয়েছে।”

দুই দেশের গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্ক আরও এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করতে আগ্রহী বলেও উল্লেখ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট