বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
Title :
বাংলাদেশের প্রথম নারী পাইলট রোকসানা: স্বপ্ন, সংগ্রাম ও এক মর্মান্তিক ইতিহাস প্রফেসর কাবেরী গায়েনকে ঘিরে বিতর্ক,অভিযোগ, প্রতিক্রিয়া ও সমসাময়িক প্রেক্ষাপট ৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়সওয়াল বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার?

ষড়যন্ত্রে ভয় করি না, ভোট নিয়ে চিন্তা নেই: শেখ হাসিনা

  • প্রকাশিত: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৫৬১ বার পড়া হয়েছে

ষড়যন্ত্রে ভয় করি না, ভোট নিয়ে চিন্তা নেই: শেখ হাসিনা
নিউজ ডেস্ক আদালত বার্তা : ১১ অক্টোবর ২০২৩

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ষড়যন্ত্র সবসময় ছিল, সেটা এখনো আছে জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ওসবে ভয় করি না। এছাড়া জনগণের ভোট আওয়ামী লীগের পক্ষে আছে দাবি করে সরকারপ্রধান বলেছেন, আগামী নির্বাচন নিয়ে তিনি চিন্তা করেন না।

বুধবার (১১ অক্টোবর) সকালে টুঙ্গিপাড়ায় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করতে পারে না: ফরিদপুরে প্রধানমন্ত্রী

দেশি-বিদেশি ষড়যন্ত্রে ভয় করেন না জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, জাতীয়-আন্তর্জাতিক চক্রান্ত সব সময় থাকে, ওসবে ভয় করি না।

আমি বিশ্বাস করি আল্লাহ একটা মানুষকে কাজ দেয়। সেই দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত তিনিই তাকে রক্ষা করেন। তাই উপরে আল্লাহ আর নিচে আমার দলের লোক, সব সময়ই বড় বড় আক্রমণে ঢাল হয়ে আমাকে রক্ষা করেছে।
শেখ হাসিনা, প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, গেল ১৪ বছরে গণতন্ত্রের মধ্যদিয়ে অর্থনৈতিক উন্নতি করেছি। মানুষের কল্যাণে যা যা করা দরকার করছি। প্রত্যেক এমপিকে নিজ এলাকার মানুষকে দেখতে হয়। আমাকে দেখতে হয় ৩০০ আসনের মানুষকে।
শেখ হাসিনা বলেন, টুঙ্গিপাড়া কোটালীপাড়ার মানুষ আমাকে বারবার নির্বাচিত করছে। তারা আমাকে দেখে। তাই নিবেদিতপ্রাণ হয়ে দেশের জন্য কাজ করতে পারি।
টিকিট কেটে রেলে পদ্মা সেতু পাড়ি দিলেন প্রধানমন্ত্রী
জনগণের ভোট আওয়ামী লীগের আছে দাবি করে দলটির সভাপতি বলেন, নির্বাচন নিয়ে আমাদের চিন্তা নেই, জনগণ আমাদের সাথে আছে।
শেখ হাসিনা বলেন, গ্রেনেড, গুলি, বোমা সবকিছু মোকাবিলা করেই এই পর্যন্ত এসেছি। আমি বিশ্বাস করি আল্লাহ একটা মানুষকে কাজ দেয়। সেই দায়িত্ব শেষ না হওয়া পর্যন্ত তিনিই তাকে রক্ষা করেন। তাই উপরে আল্লাহ আর নিচে আমার দলের লোক, সব সময়ই বড় বড় আক্রমণে ঢাল হয়ে আমাকে রক্ষা করেছে।

সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই ১৪ বছরে দেশে যে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে এর মধ্য দিয়ে আমরা অর্থনৈতিক উন্নত করতে পেরেছি। দারিদ্র্যের হার ৪১ ভাগ থেকে ১৮ ভাগে নামিয়ে এনেছি, হতদরিদ্র্য ১৫ ভাগ থেকে ৫ ভাগে নামিয়ে এনেছি। যদি করোনা অতিমারি না হতো আর ইউক্রেন যুদ্ধ না হতো তাহলে অন্তত আরও দুইভাগ দারিদ্র্যের হার কমানো যেতো। মানুষের কল্যাণে যা যা করা দরকার সেটা করছেন বলেও জানান সরকারপ্রধান।

গতকাল মঙ্গলবার পদ্মা সেতুতে রেল চলাচল উদ্বোধন শেষে ফরিদপুরের ভাঙ্গার জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। পরে তিনি টুঙ্গিপাড়ায় যান এবং সেখানে রাত যাপন করেন। আজই তার ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।

এদিকে বুধবার সকালে নিজ বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার হেঁটে টুঙ্গিপাড়া আওয়ামী লীগ কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন শেখ হাসিনা। মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট