বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Title :
প্রফেসর কাবেরী গায়েনকে ঘিরে বিতর্ক,অভিযোগ, প্রতিক্রিয়া ও সমসাময়িক প্রেক্ষাপট ৫ আগস্ট শেখ হাসিনার বক্তব্য ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়সওয়াল বিদ্বেষমূলক কথা ছাড়া শেখ হাসিনার বক্তব্য প্রচারে আইনি বাধা নেই: চিফ প্রসিকিউটর গাজীপুরে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য: অনিয়ম-অবহেলায় একযোগে বরখাস্ত ৪ কর্মকর্তা-কর্মচারী প্রযুক্তিনির্ভর পুলিশি সেবা আরও কার্যকর করতে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা সিস্টেম পরিচালনা করতে বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের সুবিধার্থে ডিএমপি’র বিশেষ নির্দেশনা ৩০ নভেম্বরের পর অকার্যকর হবে পুরোনো বিআইএন, নতুন নম্বর নেওয়ার নির্দেশ শান্তিরক্ষা মিশনে স্পেশাল প্লাটুন পাঠাতে কমিটি ইসরাইলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত সমরাস্ত্র নেই: মার্কিন জেনারেল আদালত বার্তা বিশেষ প্রতিবেদন  নাইজেরিয়ায় “Barrister” উপাধি নিষিদ্ধ পেশাগত শৃঙ্খলা নাকি আইনগত সংস্কার? স্বেচ্ছায় ইসলাম গ্রহণ ও বিয়েতে বাধা দেওয়া যাবে না: ভারতীয় হাইকোর্ট

সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা কেন অসাংবিধানিক নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল

  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৫০৪ বার পড়া হয়েছে

সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা কেন অসাংবিধানিক নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল
নিউজ ডেস্ক আদালত বার্তা : ০৩ মার্চ ২০২৫,
নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত আসামিদের রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা প্রয়োগ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে নীতিমালা তৈরিতে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসানের করা রিটের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এই রুল জারি করেন।

মন্ত্রী পরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্রসচিব, সংসদ সচিবালয়ের সচিব ও রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ছয়জনকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে গত ২০ জানুয়ারি রিট করা হয়।

আইনজীবী ইশরাত হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বছরের পর বছর ধরে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার হয়েছে। বিগত সময়ে রাষ্ট্রপতি কর্তৃক অনেক সাজাপ্রাপ্ত খুনিকে ক্ষমা করা হয়েছে, যা ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই আমরা রিট করেছিলাম।’

তিনি আরও বলেন, নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত আসামিদের রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা প্রয়োগ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, এই ক্ষমতা প্রয়োগ সংবিধানের ৭, ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের সঙ্গে কেন সাংঘর্ষিক হবে না এবং নীতিমালা তৈরিতে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না— এই মর্মে হাইকোর্ট রুল জারি করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট