বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
Title :
ফ্রিল্যান্সিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিপ্লব: টিকে থাকতে ফ্রিল্যান্সারদের করণীয় কী? প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী নস্টালজিয়ার এক ঝলক: পুরান ঢাকায় যখন দাপিয়ে বেড়াত ঐতিহ্যবাহী ‘মুড়ির টিন’ কেন আন্দোলনে যাবো না?’— ১৪ বছরের ইমনের রক্তাক্ত পরিণতির কথা ট্রাইব্যুনালে জানালেন মা স্নেহের আঁচলে মহত্তম আত্মত্যাগ: মাইলস্টোন ট্র্যাজেডির তিন অমর শিক্ষিকা ও আমাদের বাস্তবতা বাধার পাহাড় পেরিয়েই সাফল্যের চূড়ায় পৌঁছাতে হয় সংগ্রাম, ব্যর্থতা ও প্রতিকূলতাই মানুষকে সাফল্যের প্রকৃত মূল্য শেখায় দেনমোহর আদায়ে বাধ্য করা হলে ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবেন আদালত: হাইকোর্ট কর ফাঁকি ধরতে এনবিআরের এআই প্রযুক্তি: কড়া নজরে বিলাসবহুল গাড়ির মালিকরা কক্সবাজার থেকে মিয়ানমার হয়ে সরাসরি চীন: বাংলাদেশের সামনে ভূ-অর্থনীতির নতুন দিগন্ত বৈধ ভিসা থাকলেই প্রবেশের অধিকার নিশ্চিত নয়: দিল্লি হাইকোর্ট

সায়মা ওয়াজেদকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের অভিনন্দন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৫৬৮ বার পড়া হয়েছে

সায়মা ওয়াজেদকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের অভিনন্দন।

এডভোকেট মোহাম্মদ এনামুল হক আদালত বার্তাঃ২৪ জানুয়ারি ২০২৪।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডাব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইসাস অটিজমের একজন দৃঢ় প্রবক্তা সায়মা ওয়াজেদকে ডাব্লিউএইচও’র দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক অফিস এর আঞ্চলিক পরিচালক হিসেবে নিয়োগ লাভ করার জন্য অভিনন্দন জানিয়েছেন।

আধানম ঘেবেইসাস এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্টে লিখেছেন, “দক্ষিণ পূর্ব এশিয়ার সদস্য রাষ্ট্রগুলো এবং নির্বাহী বোর্ডের আপনার ওপর আস্থা ও বিশ্বাস রয়েছে।

তিনি লিখেছেন, প্রায় দুই বিলিয়ন জনসংখ্যার ১১টি দেশের স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনার দায়িত্ব সায়মাকে দেয়া হয়েছে। এই অঞ্চলটি অত্যন্ত বৈচিত্র্যময় এবং স্বাস্থ্য চ্যালেঞ্জের পরিসীমাও সমানভাবে বৈচিত্র্যময়।

ডাব্লিউএইচও ডিজি লিখেছেন, “অবশ্যই, আপনি একা নন। আপনাকে আঞ্চলিক অফিসে একটি অত্যন্ত নিবেদিত ও প্রতিভাবান দল সহযোগিতা প্রদান করছে। আপনার প্রতি আমার এবং সদর দফতরে আমার সহকর্মীদের পূর্ণ সমর্থন ও বিশ্বাস রয়েছে । আমি আপনার সাথে কাজ করার জন্য উন্মুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট