1. multicare.net@gmail.com : আদালত বার্তা :
সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে, একজন রোহিঙ্গাও ঢুকতে পারবে না’ - আদালত বার্তা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীর যানজট নিরসনে বড় উদ্যোগ সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল সরানোর নির্দেশ বিচার বিভাগের পৃথক সচিবালয় ইস্যুতে আপিল শুনানি ১ সেপ্টেম্বর ৭ দিনেই বিচারকার্য সম্পন্নবাকলিয়ায় শিশু ধর্ষণ মামলার রায় বুধবার আইনজীবীদের প্রযুক্তিগত দক্ষতার ঘাটতি কি ন্যায়বিচারের পথে নতুন বাধা? বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১ বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন দিগন্তের প্রত্যাশা শূন্যরেখায় মানুষ: পরিচয়হীনতার নির্মম বাস্তবতা ছিনতাইয়ের আতঙ্কে রাজধানী: বাড়ছে অপরাধ, ঝুঁকিতে নগরজীবন সিভিল জজ নিয়োগে ৫ বছরের ওকালতির অভিজ্ঞতা বাধ্যতামূলক করার দাবি জুডিসিয়াল সার্ভিস কমিশনে রাজশাহী বারের আবেদন কাজী নিয়োগে ৩ সদস্যের প্যানেল থেকে সিদ্ধান্তে গড়িমসি বেআইনি—হাইকোর্টের পর্যবেক্ষণ

সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে, একজন রোহিঙ্গাও ঢুকতে পারবে না’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৪৫ বার পড়া হয়েছে

সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে, একজন রোহিঙ্গাও ঢুকতে পারবে না’
নিউজ ডেস্ক আদালত বার্তা : ০৬ ফেব্রুয়ারি ২০২৪
মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, এখন পর্যন্ত সীমান্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। কোনোভাবেই রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না।

মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, গতকাল সোমবার দুপুরে দায়িত্ব গ্রহণের পর থেকে এখন পর্যন্ত মিয়ানমার ইস্যু নিয়েই কাজ করছি। আগামীকাল আমি নিজে কক্সবাজার পরিদর্শন যাব। এখন পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি বলেন, আমরা ধৈর্য্য ধারণ করে আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেছি। প্রধানমন্ত্রীও ধৈর্য্য ধারণের নির্দেশনা দিয়েছেন, সেই অনুযায়ী কাজ করে যাচ্ছি।

নব নিযুক্ত বিজিবি মহাপরিচালক বলেন, আজ দুপুর পর্যন্ত মিয়ানমারের বিজিপি, সেনাসহ অন্যান্য বাহিনীর ২৬৪ জন এসেছে মিয়ানমার থেকে। ২৬৪ জনকেই আশ্রয় দেওয়া হয়েছে। তাঁদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ১৫ জন আহত ছিল।

তাঁদের মধ্যে আটজন গুরতর আহত ছিল, তাঁদের মধ্যে চারজনকে কক্সবাজার ও চারজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বিজিবির পক্ষ থেকে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। তাদের ফিরিয়ে দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। আমরা আশা করছি, খুব শিগগিরই সেটা হবে। গতকাল সোমবার দুইজনের মৃত্যুর বিষয়ে বিজিবি মহাপরিচালক বলেন, মৃত্যু কোনোভাবেই কাম্য নয়।আমরা প্রোটেস্ট নোট দিয়েছি। আজ সকালে মিয়ানমারের ডিএ আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই ব্যবস্থার আশু সমাধান করার চেষ্টা করছি।

তিনি আরো বলেন, ৬৫ জন রোহিঙ্গা নৌকায় করে পানি পথে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। সেখানে টেকনাফ বিজিবি তাদের প্রতিহত করে পুশব্যাক করার প্রসেস চলমান রয়েছে। কোনোভাবেই রোহিঙ্গাদের ভেতরে ঢুকতে দেব না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট