শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
Title :
আজ বিশ্ব ‘আইনজীবীকে ভালোবাসার দিন’: অধিকার ও ন্যায়বিচার সুরক্ষার স্বীকৃতি ছেলেকে চিকিৎসক বানাতে এসে লাশ নিয়ে ফিরছেন মা: কুমিল্লায় কাশ্মীরি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু শর্টকাট পথে অর্থ উপার্জনের মানসিকতা নিয়ে দক্ষ আইনজীবী হওয়া অসম্ভব: আইনমন্ত্রী আদালত চত্বরে বিশৃঙ্খলা ও নিরাপত্তা সংকট: আইনি সীমানা, আদালত অবমাননা ও প্রশাসনিক জবাবদিহিতা ভারতীয় ভিসা প্রক্রিয়ায় নতুন কড়াকড়ি: বাধ্যতামূলক হলো ‘ভিসা অঙ্গীকারনামা’ সি ক্রিস্টিন ফেয়ারের মন্তব্য ও আলী রিয়াজের একাডেমিক সংযোগ: ভূ-রাজনীতি, ন্যায়বিচার ও আন্তর্জাতিক প্রভাব একই মামলায় তথ্য গোপন করে ৩ বার আগাম জামিন: দুই আইনজীবীকে তলব করলেন হাইকোর্ট বিচার বিভাগের রন্ধ্রে রন্ধ্রে অনিয়ম: একটি মহাকাব্যের অবসান নাকি নতুন সংকটের শুরু? অসময়ে উঁকি দিচ্ছে রূপসী কাঞ্চনজঙ্ঘা: পঞ্চগড়ে প্রকৃতিপ্রেমীদের উপচে পড়া ভিড় ঢাকার আদালতকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করতে হাইকোর্টে রিট।

স্বাস্থ্য পরীক্ষার জন্য দুবাই গেলেন রাষ্ট্রপতি

  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ১১৭৯ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য বুধবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই গেছেন।

বুধবার (১৪ অক্টোবর) রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-০৪৭) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম শহর এবং পশ্চিম এশিয়ার অন্যতম ব্যবসা কেন্দ্র দুবাইয়ের আমেরিকান হাসপাতালে রাষ্ট্রপ্রধানের স্বাস্থ্য পরীক্ষা করার কথা রয়েছে।

বিদেশে রাষ্ট্রপতি আবদুল হামিদের ৯ দিনের চিকিৎসাকালে তার স্ত্রী রাশিদা খানম ও বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা সঙ্গে থাকবেন।

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস এবং ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আবদুল্লাহ আলী আল হামুদি এবং সংশ্লিষ্ট বেসামরিক ও সামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

সূচি অনুযায়ী ২২ অক্টোবর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা।

রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন লন্ডনে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতেন। কিন্তু করোনার কারণে যথাসময়ে তা করা সম্ভব হয়নি। সূত্র বাসস

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট