বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Title :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট মুন্সীগঞ্জে দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’ চালু কিশোরগঞ্জে জামান খুনের মামলায় খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের ঢাকার প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার ও ট্রাফিক বিভাগ। সাতাত্তর বছরে আওয়ামী লীগ: নিষেধাজ্ঞা, সংকট ও পুনর্গঠনের চ্যালেঞ্জ চট্টগ্রাম এডিটরস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ওসমান গনি মনসুর সংবর্ধিত হুট করে মামলা নয়, সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে হতে হবে :এম এ মালেক  ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েন ধামরাইয়ে পরিত্যক্ত ৩০০ কোটি টাকার ক্যানসার হাসপাতাল প্রকল্প: স্বপ্ন ভেঙে এখন ভুতুড়ে স্থাপনা বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির আপিল বিভাগের গুরুত্বপূর্ণ সিভিল মামলায় রাষ্ট্রপক্ষে সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম

১৮ নভেম্বর থেকে তৃণমূল বিএনপির মনোনয়ন বিক্রি: শমসের মবিন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৪৭০ বার পড়া হয়েছে

১৮ নভেম্বর থেকে তৃণমূল বিএনপির মনোনয়ন বিক্রি: শমসের মবিন
নিউজ ডেস্ক আদালত বার্তা ঃ ১৬ নভেম্বর, ২০২৩

আগামী ১৮ নভেম্বর থেকে তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিবে তৃণমূল বিএনপি
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাজধানীতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তফসিলকে স্বাগত ও নির্বাচন কমিশনকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা সংবিধান অনুযায়ী করা হয়েছে। তৃণমূল বিএনপি নির্বাচনমুখী দল, নির্বাচনে যাবে তৃণমূল বিএনপি। দল আশা করছে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।
ভোটারদের ভোটাধিকার প্রয়োগে দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন সংশ্লিষ্টরা-এ অভিমত ব্যক্ত করে তিনি বলেন, ৩০০ আসনে প্রার্থী দিবে তৃণমূল বিএনপি। আগামী ১৮ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি করা হবে। মনোনয়ন ফরম ফি ধরা হয়েছে ৫ হাজার টাকা। ২১, ২২ ও ২৪ তারিখ সাক্ষাৎকার নেয়া ও প্রার্থিতা চূড়ান্ত করা হবে।
ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন এমন প্রত্যাশা করে তিনি আরও বলেন, নির্বাচন বর্জনের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে দলগুলোকে। বিএনপি থেকে কেউ আসতে চাইলে তৃণমূল বিএনপির দ্বার উন্মুক্ত। যোগ্য হলে মনোনয়ন দেয়া হবে। তৃণমূল বিএনপি জনগণের অংশগ্রহণে বিশ্বাসী।
এর আগেও ১২ নভেম্বর সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর দক্ষিণভাগ গ্রামে নিজ বাড়িতে বিয়ানীবাজার মৎস্যজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে তৃণমূল বিএনপি প্রার্থী দেয়ার কথা জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews